সর্বশেষ

কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠনের ঘোষণা দিলো ইরান

  • 12:59 am - December 31, 2025
  • পঠিত হয়েছে:৩৪ বার
কানাডার নৌবাহিনী রয়্যাল কানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইরান।

মেলবোর্ন, ৩১ ডিসেম্বর- কানাডার নৌবাহিনী রয়্যাল কানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কানাডার তালিকাভুক্তির প্রতিক্রিয়ায় মঙ্গলবার এই পদক্ষেপ নেয় তেহরান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসিকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থীভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণার জবাবে প্রতিদ্বন্দ্বিতার নীতির ভিত্তিতে রয়্যাল কানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শনাক্ত ও ঘোষণা করা হলো। তবে এই ঘোষণার ফলে কানাডার নৌবাহিনীর ওপর কী ধরনের বাস্তব প্রভাব পড়বে বা কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

গত বছরের ১৯ জুন কানাডা আনুষ্ঠানিকভাবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এর ফলে আইআরজিসির সদস্যদের কানাডায় প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং সংগঠনটির সঙ্গে কানাডীয় নাগরিকদের যেকোনো ধরনের আর্থিক বা অন্যান্য লেনদেন অবৈধ হয়ে যায়। একই সঙ্গে কানাডায় আইআরজিসি বা এর সদস্যদের সংশ্লিষ্ট সব সম্পদ জব্দ করা হয়।

কানাডা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরানের ভেতরে ও বাইরে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক শৃঙ্খলা অস্থিতিশীল করার কর্মকাণ্ডে আইআরজিসি জড়িত। অটোয়ার এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে উঠে আসে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ বিধ্বস্ত হওয়ার ঘটনা।

২০২০ সালের জানুয়ারিতে তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটিতে হামলা হয়। এতে বিমানে থাকা ১৭৬ জন যাত্রী ও ক্রু নিহত হন, যাদের মধ্যে ৮৫ জন ছিলেন কানাডীয় নাগরিক অথবা স্থায়ী বাসিন্দা। পরে আইআরজিসি বিমানটিতে গুলি চালানোর বিষয়টি স্বীকার করে, যদিও তারা এটিকে ভুলবশত লক্ষ্যবস্তু করার ঘটনা বলে দাবি করে।

উল্লেখ্য, ২০১২ সালে কানাডা ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং তেহরানকে ‘বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি’ হিসেবে আখ্যা দেয়। ইরানের ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ২০১৯ সালের এপ্রিলে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়াও, যারা সম্প্রতি অভিযোগ করেছে যে আইআরজিসি অস্ট্রেলিয়ার মাটিতে বিভিন্ন হামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিল।

সূত্র: এএফপি।

এই শাখার আরও খবর

আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে…

‘বারবার মনে হচ্ছিল যদি মাইন বিস্ফোরণ হয়, কী হবে আমাদের’

মেলবোর্ন, ২৪ জুন-  প্রায় চার মাস বা ১১৫ দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে যুদ্ধ ও মাইনের ঝুঁকি অতিক্রম করে হরমুজ প্রণালি পেরিয়েছে…

ধর্ষণের পর হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে

মেলবোর্ন, ২৪ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক…

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট…

ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুক হামলা, নিহত ২; হামলাকারী আটক

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বুট কাউন্টি লাইব্রেরির চিকো শাখায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একটি শিশু। হামলার…

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ১৮ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৩ জুন- ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চরম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au