বিশ্ব

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

  • 2:54 am - December 31, 2025
  • পঠিত হয়েছে:৪১ বার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ৩১ ডিসেম্বর- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক। মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসহাক দার জানান, বুধবার ঢাকায় অনুষ্ঠিতব্য খালেদা জিয়ার নামাজে জানাজায় পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আনুষ্ঠানিকভাবে অংশ নেবেন। এর আগে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র থেকে জানানো হয়েছিল, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিজেও আসতে পারেন। পরে ইসহাক দারের বার্তায় স্পষ্ট হয়, স্পিকার সরদার আইয়াজ সাদিকই পাকিস্তানের প্রতিনিধি হিসেবে জানাজায় অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী টান্ডি দর্জি, মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদন করবেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধির ঢাকায় আসার কথাও জানা গেছে।

দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় ৮০ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার এক দিনের জাতীয় ছুটি দেওয়া হয়েছে। বিএনপিও সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ শোকবার্তা পাঠিয়েছে। এসব বার্তায় বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা ও অবদান স্মরণ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মৃত্যুতে একে ‘জাতির অপূরণীয় ক্ষতি’ বলে মন্তব্য করেছেন।

১৯৯১ সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিন দফা প্রধানমন্ত্রিত্বের মধ্য দিয়ে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করে গেছেন।

এই শাখার আরও খবর

আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে…

‘বারবার মনে হচ্ছিল যদি মাইন বিস্ফোরণ হয়, কী হবে আমাদের’

মেলবোর্ন, ২৪ জুন-  প্রায় চার মাস বা ১১৫ দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে যুদ্ধ ও মাইনের ঝুঁকি অতিক্রম করে হরমুজ প্রণালি পেরিয়েছে…

ধর্ষণের পর হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে

মেলবোর্ন, ২৪ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক…

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট…

ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুক হামলা, নিহত ২; হামলাকারী আটক

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বুট কাউন্টি লাইব্রেরির চিকো শাখায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একটি শিশু। হামলার…

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ১৮ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৩ জুন- ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চরম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au