বাংলাদেশ

ঢাকার বসুন্ধরা এলাকায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

  • 7:48 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:২০৯ বার
নিহত নাঈম কিবরিয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ জানুয়ারি- ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম নাঈম কিবরিয়া (৩৫)। বুধবার রাতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলায়। তাঁর বাবার নাম গোলাম কিবরিয়া। নাঈম কিবরিয়া পাবনা জেলা জজ আদালতের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম জানান, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্রাইভেট কার চালাচ্ছিলেন নাঈম কিবরিয়া। ওই সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। ঘটনার পর মোটরসাইকেলের চালকসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে নেন। এরপর তাঁকে বেদম মারধর করে রাস্তায় ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

খবর পেয়ে নাঈম কিবরিয়ার খালাতো ভাই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈম কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার রাতেই পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম জানান, নাঈম কিবরিয়া পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন। প্রায় ১০ দিন আগে তিনি পাবনা থেকে ঢাকায় আসেন এবং পূর্বাচলে রফিকুল ইসলামের বাসায় ওঠেন। পাবনায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় নাঈম কিবরিয়ার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

ঘটনার বর্ণনায় রফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে নাঈম তাঁর এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে বাইরে বের হয়েছিলেন। রাতে তাঁর মোবাইল ফোনে কল দিলে বসুন্ধরা এলাকার এক নিরাপত্তাকর্মী ফোন ধরেন। ওই নিরাপত্তাকর্মী জানান, নাঈমকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। এরপর তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au