সর্বশেষ

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

  • 8:56 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মেলবোর্ন, ২ জানুয়ারি- ইসলামি প্রজাতন্ত্র ইরানজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে প্রস্তুত রয়েছে।

শুক্রবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত হয়েই বসে আছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় এই বিক্ষোভে ইতোমধ্যে একাধিক প্রাণহানির খবর এসেছে। দেশটির বিভিন্ন প্রদেশে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন সহিংসতায় রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটছে নিয়মিত।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর কুহদাশতে বৃহস্পতিবার রাতভর চলা সহিংসতায় নিরাপত্তা বাহিনীর এক স্বেচ্ছাসেবক সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় সংঘর্ষে অন্তত ছয়জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত রোববার থেকে মুদ্রার দ্রুত অবমূল্যায়ন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সরকারের ভুল অর্থনৈতিক নীতির প্রতিবাদে প্রথমে দোকানদাররা কর্মসূচি শুরু করেন। পরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুঁশিয়ারি ইরান পরিস্থিতিকে নতুন কূটনৈতিক উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে। ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই নিষেধাজ্ঞার প্রভাবেই দীর্ঘদিন ধরে দেশটির অর্থনীতি সংকটে রয়েছে।

তবে এবারের বিক্ষোভ ২০২২ সালের আন্দোলনের তুলনায় তুলনামূলকভাবে ছোট পরিসরের। সে সময় মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। ওই আন্দোলনে কয়েক শ মানুষের প্রাণহানি ঘটে, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও ছিলেন।

বর্তমান পরিস্থিতিতে তেহরান সরকারের পরবর্তী পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের অবস্থান ইরানের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

মেলবোর্ন, ২৫ জুন- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস) দীর্ঘদিন ধরে চালু থাকা…

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ ভবনের ছাদধস, নিহত ৩

মেলবোর্ন, ২৫ জুন-  ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তারাতলা এলাকায় নির্মীয়মাণ একটি বহুতল ভবনের ছাদ ধসে অন্তত তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ…

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত

মেলবোর্ন, ২৫ জুন- সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের পরিচালিত এক নির্ভুল বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর শীর্ষ নেতা আলী হুসাইন আল-উলাইউই নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড…

বিরতির পর ফের বাংলাদেশে ভারতীয় রেল কোচ, জুলাইয়ে আসছে প্রথম চালান

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে ভারত থেকে আবারও যাত্রীবাহী রেল কোচ আমদানি শুরু হচ্ছে। আগামী জুলাই মাসে প্রায়…

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au