বিশ্ব

সৌদির বিমান হামলায় ইয়েমেনে সাতজন নিহত

  • 2:03 am - January 03, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
ইয়েমেনে হারদামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী এসটিসির যোদ্ধা ও অবকাঠামোর ওপর লক্ষ্য করে আজ শুক্রবার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

মেলবোর্ন, ৩ জানুয়ারি- ইয়েমেনের হারদামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) যোদ্ধা ও তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। শুক্রবারের এই হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এসটিসি।

গোষ্ঠীটির ওয়াদি হারদামাউত ও হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক বলেন, এসটিসির আল-খাসাহর ক্যাম্পে একাধিক দফায় বিমান হামলা চালানো হয়। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হামলার আগে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হারদামাউত প্রদেশের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে। গত বছরের ডিসেম্বরের শুরুতে এসটিসির যোদ্ধারা প্রদেশটির গুরুত্বপূর্ণ অংশ দখলে নেয়। ইয়েমেনের দক্ষিণাঞ্চল আলাদা করে ‘সাউথ আরাবিয়া’ নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তারা এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।

হারদামাউতের গভর্নর এর আগে জানিয়েছিলেন, বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে প্রদেশটির সামরিক অবকাঠামোর নিয়ন্ত্রণ নিতে একটি ‘শান্তিপূর্ণ অভিযান’ চালানো হবে। তবে এসটিসির অভিযোগ, সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরব বিমান হামলা চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

এসটিসির কর্মকর্তা আমর আল-বিদ বলেন, শান্তিপূর্ণ অভিযানের কথা বলে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করেছে। তার ভাষায়, শান্তি রক্ষার কোনো বাস্তব ইচ্ছা থাকলে ঘোষণার পরপরই সাত দফা বিমান হামলা চালানো হতো না। উত্তেজনা কমানোর কথা বললেও বাস্তবে সৌদি আরব ভিন্ন বার্তা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে এ বিমান হামলা নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে চলমান ক্ষমতার দ্বন্দ্ব ও সামরিক তৎপরতার মধ্যে এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র : মিডেলইস্ট আই

এই শাখার আরও খবর

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au