বিশ্ব

মাদুরো ও তার স্ত্রীর সর্বশেষ অবস্থান জানা গেল

  • 2:43 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:১২০ বার
যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ও তার স্ত্রী যুদ্ধজাহাজে আছেন।

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে আছেন এবং তাঁদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মাদুরো ও তাঁর স্ত্রী ইউএসএস ইও জিমা নামের যুদ্ধজাহাজে অবস্থান করছেন। তিনি বলেন, তাঁদের প্রথমে হেলিকপ্টারে করে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বের করে আনা হয় এবং এরপর যুদ্ধজাহাজে নেওয়া হয়। ট্রাম্প আরও দাবি করেন, হেলিকপ্টার যাত্রাটি ছিল “খুব ভালো” এবং তাঁর বিশ্বাস, ওই যাত্রা তাঁরা পছন্দও করেছেন। একই সঙ্গে তিনি মাদুরোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, মাদুরো ও তাঁর স্ত্রী বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোকে একটি সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। কী ধরনের সুযোগ ছিল জানতে চাইলে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তিনি মূলত মাদুরোকে ক্ষমতা ছাড়তে এবং আত্মসমর্পণ করতে বলেছিলেন।

ট্রাম্প আরও বলেন, মাদুরোর সঙ্গে তিনি এক সপ্তাহ আগে সরাসরি কথা বলেছেন। ওই আলোচনায়ও তিনি একই বার্তা দিয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, তিনি মাদুরোকে স্পষ্ট করে জানিয়েছিলেন যে ক্ষমতা ছেড়ে আত্মসমর্পণ করাই একমাত্র পথ।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাতে আকস্মিক অভিযানে যুক্তরাষ্ট্রের সেনারা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে। এরপর তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। তবে এ বিষয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের এই দাবির সত্যতা এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য স্পষ্ট নয়।

এই শাখার আরও খবর

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au