বিশ্ব

যেভাবে ভেনেজুয়েলার এক সিআইএ চর মাদুরোকে ধরিয়ে দেয়

  • 2:20 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার
সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন, পেছনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ভেনেজুয়েলা সরকারের ভেতরের এক সিআইএ চরের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। সেই তথ্য ব্যবহার করেই দেশটিতে অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে মার্কিন সেনাবাহিনীর বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। বিষয়টি সিবিএস নিউজকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। এর আগে প্রথম এ খবর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস, জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা সরকারের অভ্যন্তরে থাকা ওই চরটি ছিল একটি বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্কের অংশ। এই নেটওয়ার্কে স্যাটেলাইট, ড্রোন ও বিমানের মাধ্যমে সংগৃহীত উচ্চমানের ছবি ও ভিডিও, পাশাপাশি ইলেকট্রনিক সিগন্যাল ও বার্তা নজরদারির তথ্যও অন্তর্ভুক্ত ছিল। এসব সমন্বিত গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই ভেনেজুয়েলায় অভিযান চালানো হয়।

মার্কিন কর্মকর্তারা জানান, এই অভিযান ছিল সিআইএ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে মাসের পর মাস ধরে চলা সতর্ক পরিকল্পনা ও সমন্বয়ের ফল। সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ এর আগেই জানিয়েছিলেন, মানব উৎস নিয়োগকে সংস্থাটি বিশেষ গুরুত্ব দেবে।

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সংবাদ সম্মেলনে জানান, ভেনেজুয়েলার এই অভিযানকে ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নাম দেওয়া হয়েছে। তিনি একে ‘বিচক্ষণ’ ও ‘সুনির্দিষ্ট’ অভিযান হিসেবে বর্ণনা করেন।

জেনারেল কেইনের ভাষ্য অনুযায়ী, অভিযানে সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী, মেরিন, গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা একযোগে অংশ নেন। যৌথ বাহিনীর প্রতিটি উপাদান এই অভিযানে ব্যবহার করা হয়েছে।

তিনি আরও জানান, মার্কিন বাহিনী পুরো অভিযানে বিস্ময়ের উপাদান বজায় রাখতে সক্ষম হয় এবং ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়। ক্যারিবীয় অঞ্চলের মান সময় রাত ১টা ১ মিনিটে বাহিনী মাদুরোর কম্পাউন্ডে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।

হেলিকপ্টারে করে নামার পর মার্কিন বাহিনী গুলির মুখে পড়লেও শক্তভাবে পাল্টা জবাব দেয়। একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও সবগুলো নিরাপদে ফিরে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আত্মসমর্পণ করেন।

জেনারেল কেইন জানান, স্থানীয় সময় ভোররাত ৩টা ২৯ মিনিটে মাদুরো দম্পতিকে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ইও জিমাতে তোলা হয়। সেখান থেকেই তাদের নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মাদুরোকে গ্রেপ্তারে সহায়তাকারীর জন্য যুক্তরাষ্ট্র আগেই পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল। তবে ভেনেজুয়েলা সরকারের ভেতরের ওই চরের পরিচয় বা কবে থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তা এখনো প্রকাশ করা হয়নি।

এই শাখার আরও খবর

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au