বিশ্ব

মাদুরোকে তুলে আনায় জাতিসংঘের উদ্বেগ

  • 3:20 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:৭০ বার
জাতিসংঘের নিরাপত্তা পরিষদফাইল ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক দেশ থেকে তুলে নেওয়ার ঘটনায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত সাম্প্রতিক সামরিক পদক্ষেপ ও রাষ্ট্রপ্রধানকে আটক করার ঘটনা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করতে পারে। তিনি সব পক্ষকে সংযম দেখানো এবং কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানান।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। দেশ দুটি ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত এবং তারা একে দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

অন্যদিকে পরিষদের অপর দুই স্থায়ী সদস্য ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য মাদুরোর ক্ষমতা থেকে অপসারণকে স্বাগত জানিয়েছে। তারা জানিয়েছে, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক রূপান্তর এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে বলে তারা আশা করছে।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলা ইস্যুতে নিরাপত্তা পরিষদের সদস্যদের ভিন্ন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিভাজনকে স্পষ্ট করছে। সোমবারের বৈঠকে এই সংকট কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব।

সূত্র: আল-জাজিরা

এই শাখার আরও খবর

ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুক হামলা, নিহত ২; হামলাকারী আটক

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বুট কাউন্টি লাইব্রেরির চিকো শাখায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একটি শিশু। হামলার…

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ১৮ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৩ জুন- ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চরম…

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

মেলবোর্ন, ২৩ জুন-  যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টে হামলার কথিত ষড়যন্ত্রের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল তদন্ত সংস্থা (এফবিআই)। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,…

বাংলাদেশে খ্রিস্টানদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা, ধর্মীয় নিপীড়ন নিয়ে উদ্বেগ

মেলবোর্ন, ২৩ জুন- বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ক্রমশ বাড়ছে নিরাপত্তাহীনতা ও ধর্মীয় নিপীড়নের আশঙ্কা। আন্তর্জাতিক খ্রিস্টান অধিকারবিষয়ক সংগঠন ভয়েস অব দ্য মার্টার্স ইউএসএ (ভিওএম) জানিয়েছে,…

ফিলিপাইনের স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ শিক্ষার্থী

মেলবোর্ন, ২৩ জুন-  ফিলিপাইনের মধ্যাঞ্চলের লেইতে প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে…

মুসলিমদের নিয়ে পাকিস্তানের মন্তব্য, প্রত্যাখ্যান ভারতের

মেলবোর্ন, ২৩ জুন-  ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ তুলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জারদারির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au