সর্বশেষ

দর্শকের সঙ্গে ‘গভীর সংযোগ’ তৈরি করতে চান জেফার রহমান

  • 11:33 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার

মেলবোর্ন, ৪ জানুয়ারি- নতুন বছর মানেই নতুন প্রত্যাশা, নতুন পরিকল্পনা ও সৃজনশীলতার নতুন দিগন্ত। বিনোদন জগতেও তাই। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা জেফার রহমান ২০২৬ সালকে সামনে রেখে নিজের শিল্পীসত্তা ও সৃজনশীল ভাবনার কথা তুলে ধরেছেন।

জেফার রহমান জানান, দর্শকের সঙ্গে গভীর সংযোগ তৈরি করাই তার মূল লক্ষ্য।

তিনি বলেন, প্রতিটি বছরই আমি নতুন কিছু অর্থবহ কাজ করার স্বপ্ন নিয়ে শুরু করি। ২০২৬ সালে এমন কাজ উপহার দিতে চাই, যা দর্শকের হৃদয়ে গভীরভাবে নাড়া দেবে, তাদের প্রত্যাশা পূরণ করবে এবং দেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

“আমার ক্যারিয়ার কখনোই শুধুমাত্র খ্যাতির জন্য নয়, বরং মানুষের অনুভূতিকে স্পর্শ করার জন্য। অভিনয় আমাকে আনন্দ দেয়, তবে আমি সবসময় ব্যতিক্রমধর্মী, চিন্তাশীল ও বাস্তবতার প্রতিফলন ঘটে- এমন চরিত্রে কাজ করতে চাই। এর জন্য সমাজের সব স্তরের দর্শকের সহযোগিতা প্রয়োজন।”

২০২৬ সালে জেফার রহমানের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো শিল্পাঙ্গনে নারীদের ক্ষমতায়ন।

এ বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি প্রজেক্টে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে আমি নারী শিল্পীদের সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রমে উৎসাহিত করার দিকে বেশি মনোযোগ দিচ্ছি।’

“নেতিবাচক মন্তব্য অনেক সময় আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। তাই এমন একটি সৃজনশীল পরিবেশ গড়ে তোলা দরকার, যেখানে অংশগ্রহণ ও নতুনত্বকে স্বাগত জানানো হবে।”

সংগীত ও নাট্যাঙ্গন- উভয় ক্ষেত্রেই কাজ করার পরিকল্পনা রয়েছে জেফার রহমানের। তার লক্ষ্য হলো শিল্প, সমাজ ও দর্শকের মধ্যে একটি ঘনিষ্ঠ ও ইতিবাচক সম্পর্ক তৈরি করা।

নতুন বছরের শুরুতে জেফার রহমানের আহ্বান স্পষ্ট- সৃজনশীল উদ্যোগ আরো বিস্তৃত করতে হবে, অন্তর্ভুক্তিমূলক মানসিকতা গড়ে তুলতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিল্পকে জীবন্ত, সময়োপযোগী ও অর্থবহ করে রাখতে হবে।

এই শাখার আরও খবর

দুর্গার সাজে রুমিন ফারহানা, ধর্ম নিয়ে ২২ বচন

ওটিএন বাংলা ডেস্ক : দুর্গার সাজে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড…

২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, তাইওয়ানে সতর্কতা

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে সতর্কতা জারি করেছে তাইওয়ান। ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া ঝড়টির কারণে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

অবরোধের মুখে বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লেন ২৯৩৩ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে ফের সড়ক অবরোধের কারণে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২…

মূল্যস্ফীতি ও কম মজুরিতে বারবার উত্তাল পোশাকশিল্প

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ বারবার ফিরে আসছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বকেয়া বেতন, ন্যূনতম মজুরি বাস্তবায়নে অসংগতি এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে উৎপাদন…

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘স্নাইপার’ দিয়ে হত্যার হুমকি দেওয়া সেই যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্পেশাল রেসপন্স…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au