সর্বশেষ

আইপিএল অনিশ্চয়তার পর পিএসএলে নতুন ঠিকানায় মুস্তাফিজ

  • 3:20 am - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ জানুয়ারি-আইপিএলে খেলার স্বপ্ন আপাতত থেমে গেলেও সময় নষ্ট করতে রাজি নন মুস্তাফিজুর রহমান। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বাদ পড়ার পরপরই পাকিস্তান সুপার লিগে নাম লেখালেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম।

পিএসএলের পক্ষ থেকে প্রকাশিত পোস্টে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে— “ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। বার্তাটিই বলে দিচ্ছে, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁর চাহিদা এখনো অটুট।

আগামী ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএলের একাদশ আসর। এবারই প্রথমবারের মতো আট দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি, যা পিএসএলের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। কোন দলে খেলবেন মুস্তাফিজ—তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্লেয়ার্স ড্রাফটে তাঁকে নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ যে প্রবল, তা নিয়ে খুব একটা সন্দেহ নেই। ড্রাফটের দিনক্ষণও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এর আগে একবারই পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজ—২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে। সে আসরে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। সাত বছর পর আবার পিএসএলের মঞ্চে ফিরছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়। অথচ নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতায় তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা—বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা ছিল সর্বোচ্চ মূল্য।

আইপিএলের সেই অনিশ্চয়তার সুযোগটাই কাজে লাগাল পিএসএল। বিশ্ব ক্রিকেটের অন্যতম কার্যকর ডেথ ওভারের বোলারকে পেয়ে টুর্নামেন্টটির আকর্ষণ যে আরও বেড়ে গেল, তা বলাই বাহুল্য।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au