সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা নেপালের

  • 2:06 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ জানুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেপালের স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন অফস্পিনার শের মাল্লা। অলরাউন্ডার বশির আহমাদকেও নিয়েছে তারা দলে। গত বছর অক্টোবরে অনুষ্ঠিত কোয়ালিফায়ার দলে থাকা কুশল মাল্লা বাদ পড়েছেন। টপ অর্ডার ব্যাটার রোহিত পাওডেল টানা দ্বিতীয় বিশ্বকাপে নেপালকে নেতৃত্ব দিবেন। অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি তার ডেপুটি।

গত বছর নেপাল প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ৬.৫০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ বোলার ছিলেন শের। টুর্নামেন্টে লুম্বিনি লায়ন্সকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি এবং হন সেরা উদীয়মান খেলোয়াড়।

টপ অর্ডার ব্যাটার ও কার্যকরী অলরাউন্ডারকে নিয়ে স্কোয়াড সাজানো হয়েছে। বোলিংয়ে আছেন লেগস্পিনার সন্দীপ লামিছানে। স্পিনে তার সহকারী হিসেবে থাকবেন ললিত রাজবংশী, মাল্লা ও আইরি। ফাস্ট বোলিং ইউনিটের হাল থাকবে করন কেসির হাতে, যেখানে তার সঙ্গী নন্দন যাদব, সোমপাল কামি ও অলরাউন্ডার গুলশান ঝা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল চার ম্যাচ খেলে একটিও জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে তীব্র লড়াই করে হারে তারা। আগামী ৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু হবে তাদের। মুম্বাইয়েই হবে তাদের সব লিগ ম্যাচ। বাংলাদেশ ১৭ ফেব্রুয়ারি তাদের লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে এই নেপালের বিপক্ষে। ‘সি’ গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ ইতালি ও ওয়েস্ট ইন্ডিজ।

নেপাল স্কোয়াড: রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি (সহঅধিনায়ক), সন্দীপ লামিছানে, কুশল ভুর্টেল, আসিফ শেখ, সুন্দীপ জোরা, আরিফ শেখ, বাসির আহমাদ, সোমপাল কামি, করন কেসি, নন্দন যাদব, গুলশান ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা ও লোকেশ বাম।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au