সর্বশেষ

বিপিএল ছেড়ে চলে গেলেন আমির

  • 2:16 am - January 08, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ জানুয়ারি-বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পুরোটা সময় সিলেট টাইটানসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। কিন্তু দলকে মাঝপথে রেখেই দেশে ফিরে গেলেন তিনি। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটানস কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে বিপিএল খেলতে বাংলাদেশে আসেন মোহাম্মদ আমির। প্রথম ম্যাচ থেকেই খেলেছেন সিলেটের জার্সিতে। দলের তিনটি জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন এই বাঁহাতি পেসার।

বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে পারিশ্রমিকের ৭০ শতাংশ অর্থ আমিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমিরের সঙ্গে বাংলাদেশ ছেড়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবও। দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সাইম। চার ম্যাচের অর্থ তাকে পরিশোধ করা হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তান দলে ডাক পেয়েছেন সাইম আইয়ুব। মূলত সে কারণেই বিপিএল ছেড়েছেন এই অলরাউন্ড ক্রিকেটার। সিরিজ শেষে আবারও সিলেট দলে যোগ দিতে পারেন এই পাকিস্তানি তারকা।

কিন্তু ঠিক কী কারণে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির, সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি সিলেট। বিপিএলের এবারের আসরে ৬ ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au