সর্বশেষ

৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নাসিরের ঢাকা উড়িয়ে দিলো নোয়াখালীকে

  • 2:50 am - January 08, 2026
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ জানুয়ারি-গত কয়েক বছর ধরে আলোচনার বাইরে নাসির হোসেন। লম্বা বিরতির পর ফিরেছেন বিপিএলে। দীর্ঘ দিন পর দুর্দান্ত এক ইনিংস খেলেছেন নাসির হোসেন। ৯০ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনে সুযোগ পেয়ে তিনি খুশি।

নাসির বলেছেন, ‘আগে তো কেউ সুযোগ দেয়নি ৩ নম্বরে (হাসি)। পারফর্ম করলে তো ভালো লাগবেই। টি-টোয়েন্টিতে আমার মনে হয় উপরে রান করা একটু সহজ থাকে। পাওয়ারপ্লেতে ৯ জন ফিল্ডার ভেতরে থাকে, একটু ঝুঁকি নিলে যেভাবে রান করা যায় পাওয়ারপ্লের পর সেভাবে যায় না। আমি সবসময় পাওয়ারপ্লের মধ্যে ব্যাট করা উপভোগ করি। আজকে চেষ্টা করেছি যত রান করা যায়। ব্যাটেও লাগতেছিল, এরপরে সেভাবে হয়ত রান করা যায় না। চেষ্টা করেছি পাওয়ারপ্লের মধ্যে নতুন বল থাকতে থাকতে যত বেশি রান করে নেওয়া যায়।’

নোয়াখালী আরেকটু বেশি রান করলে ভালো হত কি না এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘না, দলের যে অবস্থাতে ২-৩ ম্যাচ হেরেছি। মোমেন্টামের জন্য একটা জয় দরকার ছিল।’

তিন নম্বর পজিশনে নামার সিদ্ধান্ত নিয়ে নাসির বলেন, ‘সিদ্ধান্ত অধিনায়ক (মোহাম্মদ মিঠুন) নিয়েছে। বাঁহাতি কেউ আউট হলে হয়ত ইরফান শুক্কুর যেত, ওদের ডানহাতি বাঁহাতি দুই স্পিনারই ছিল। আমরা একসাথে দুইজন ডানহাতি বা বাঁহাতি ব্যাটার ক্রিজে থাকুক চাইনি।’

এর আগে এনসিএল টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকলেও নাসিরকে উপরে ব্যাট করানো হয়নি, ‘দেখেন আমাদের দলে সাইফ ছিল। ৩ নম্বরে সে ব্যাট করে, সে আন্তর্জাতিক প্লেয়ার জাতীয় দলেও করে। এ কারণেই হয়নি হয়তবা।’

এ ছাড়া দলে নিজের ভূমিকা বা ফিনিশারদের ভূমিকা নিয়ে নাসির জানান, ‘যারা প্রিমিয়ার লিগে ৮০০-৯০০ রান করে তারা অনেকে ৬ নম্বরে এসে ব্যাট করে। তখন ১ ম্যাচ বা ২ ম্যাচে হবে রান করবে। আমার মনে হয় জাতীয় দলে যারা ৬-৭ নম্বরে খেলে, তখন তাদেরকেও প্রিমিয়ার লিগেও সেখানে খেলানো হোক। কারণ ৬ নম্বরে অনেক সময় রান লাগে ৬-৭-৮ করে, অত সহজ না।’

দিনের প্রথম ম্যাচে নোয়াখালীকে ৭ উইকেটে হারিয়েছে নাসিরের ঢাকা। দ্বিতীয় ম্যাচে স্লগওভারে খালেদের ২৫ রানের পরই চট্টগ্রামের কাছে সিলেটের হার ১৪ রানে।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au