সর্বশেষ

বিপিএল থেকে বাদ পরা নিয়ে মুখ খুললেন রিধিমা পাঠকের

  • 3:01 am - January 08, 2026
  • পঠিত হয়েছে:৮১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ জানুয়ারি-বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ঢাকা পর্বে উপস্থাপনার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশে আসা হচ্ছে না ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠকের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলমান বিপিএলের সঞ্চালক প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকাকে সরিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রভাবেই বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। তবে রিধিমা দাবি করেন, তাকে বাদ দেওয়া হয়নি, তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রিধিমা লেখেন, ‘গত কয়েক ঘণ্টায় একটি বিভ্রান্তিকর বর্ণনা ছড়িয়েছে যে আমাকে বিপিএল থেকে ‘বাদ দেওয়া হয়েছে’। বিষয়টি সম্পূর্ণ অসত্য। এটি ছিল আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত—আমি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

নিজের সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমার কাছে সবসময়ই আমার দেশ সবার আগে। যে কোনো একক দায়িত্বের চেয়েও আমি ক্রিকেট খেলাটিকে অনেক বেশি মূল্য দিই। বহু বছর ধরে আমি সততা, সম্মান ও নিষ্ঠার সঙ্গে এ খেলাটির সেবা করে আসছি। ভবিষ্যতেও সেই অবস্থান অপরিবর্তিত থাকবে। যারা সমর্থন জানিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের বার্তাগুলো আমার কাছে অত্যন্ত মূল্যবান।’

সংশ্লিষ্টরা মনে করছেন, সামগ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন হিসেবেই বিপিএলের ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থিতি বাতিল হয়েছে। ফলে এবারের আসরে উপস্থাপনায় যে আন্তর্জাতিক বৈচিত্র্য দেখানোর পরিকল্পনা ছিল, তা শেষ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হলো না।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au