সর্বশেষ

ফারহানের ফিফটিতে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারালো পাকিস্তান

  • 10:57 am - January 08, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ জানুয়ারি-ডাম্বুল্লায় সিরিজের শুরুটাই একপ্রকার একতরফা করে রাখল পাকিস্তান। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ওপেনার সাহিবজাদা ফারহানের ঝরঝরে হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

রাঙ্গিরি ডাম্বুল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৯.২ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে দেয় পাকিস্তানের বোলাররা। জবাবে ১২৯ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়ে যায় ১৬.৪ ওভারে, হাতে থাকে ২০ বল।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান। সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে পাওয়ারপ্লেতেই গড়ে তোলেন ৫৯ রানের জুটি। আইয়ুব ১৮ বলে ২৪ রান করে ফিরলেও ইনিংসের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন ফরহান। ৩৬ বলে ৫১ রানের ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। অধিনায়ক সালমান আলী আগা করেন ১১ বলে ১৬ রান।

মাঝপথে ফখর জামান দ্রুত ফিরলে খানিকটা চাপ তৈরি হলেও শেষ দিকে উইকেটকিপার উসমান খান ও অলরাউন্ডার শাদাব খান ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করেন। শাদাব অপরাজিত থাকেন ১২ বলে ১৮ রান করে; উসমান খান ১৩ বলে ৭ রান নিয়ে সঙ্গ দেন।

এর আগে বল হাতে পাকিস্তানের সাফল্যের ভিত্তি গড়ে দেন স্পিনার আবরার আহমেদ ও পেসার সালমান মির্জা—দুজনই নেন তিনটি করে উইকেট। শাদাব খান ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নেন দুটি করে উইকেট। শাদাবের ফিগার ছিল ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট।

শ্রীলঙ্কার ইনিংসে শুরুতেই ধাক্কা লাগে। পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা দ্রুত ফিরলে পাওয়ারপ্লেতেই স্কোর দাঁড়ায় ১৫/২। এরপর কুশল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা সামাল দেওয়ার চেষ্টা করলেও ইনিংস গতি পায়নি। একমাত্র লড়াই করেন জানিথ লিয়ানাগে—৩১ বলে ৪০ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার হন।

শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকা (১২) ও লোয়ার অর্ডার বড় অবদান রাখতে ব্যর্থ হলে শ্রীলঙ্কা থামে ১২৮ রানেই।

এই জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। একই মাঠে শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au