সর্বশেষ

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ কোন কোন দল—জানাল আইসিসি

  • 11:05 am - January 08, 2026
  • পঠিত হয়েছে:১০৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ জানুয়ারি-২০২৬ আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে নেপালে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী, ১০ দলের এই বাছাই পর্বে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ বাছাই অভিযান।

আগামী জুন–জুলাইয়ে ইংল্যান্ডে বসবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। স্বাগতিক ইংল্যান্ডসহ ইতোমধ্যে আটটি দল মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। নেপালে অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্ট থেকে বাকি চারটি দল চূড়ান্ত হবে।

বাছাইপর্বে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নামিবিয়া ও পাপুয়া নিউগিনি

গ্রুপ ‘বি’: নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে

গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্সে। সেখানে এক গ্রুপের দলগুলো অন্য গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে খেলবে। সুপার সিক্স পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল পাবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট।

ভেন্যু ও প্রস্তুতি

বাছাইয়ের সব ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের দুই মাঠে—

কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড

মালপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড

মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী দল নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে।

বিশ্বকাপের মঞ্চে ফেরার স্বপ্ন সামনে রেখে নেপালের বাছাই পর্বে বাংলাদেশ নারী দলের এই অভিযান তাই বেশ গুরুত্বপূর্ণ।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au