সর্বশেষ

এসএ টোয়েন্টি ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়ল এনগিডি

  • 11:12 am - January 08, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ জানুয়ারি-চতুর্থ আসরে এসে প্রথম হ্যাটট্রিক দেখল দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি।

রান তাড়ায় তখনও ভালোভাবেই ম্যাচে ছিল ডারবান’স সুপার জায়ান্টস। তবে পরপর তিন বলে তিন উইকেট নিয়ে চিত্র পাল্টে দিলেন লুঙ্গি এনগিডি। জস বাটলার চেষ্টা করলেও পারলেন না দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় নিয়ে যেতে। দলের পরাজয়ের সঙ্গে যোগ হলো তার ব্যক্তিগত আক্ষেপও।

এসএ টোয়েন্টিতে বাটলারদের ডারবান’স সুপার জায়ান্টসকে ১৫ রানে হারায় প্রিটোরিয়া ক্যাপিটালস। ডারবানের কিংসমিডে ২০১ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৮৬ রানে আটকে দেয় তারা।

ম্যাচের প্রথম ভাগে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ‘ম্যাচ অব দা ম্যাচ’ শেই হোপ। ৯টি করে চার ও ছক্কায় ৬৯ বলে অপরাজিত ১১৮ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগটির চার আসর মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি।

বাটলার সেঞ্চুরি পাননি ৩ রানের জন্য। ৯ চার ও ৫ ছক্কায় ৫২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন ইংলিশ ব্যাটসম্যান। হ্যাটট্রিক করে অনন্য কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার এনগিডি। এসএ টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক এটিই।

মুহূর্তটিতে আসে অষ্টাদশ ওভারে। ৫ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ৪৪ রান। ওই ওভারের প্রথম বলে দুই রান নেন ডেভিড ভিসা। পরের বলে নামিবিয়ার অলরাউন্ডারকে ফিরিয়েই হ্যাটট্রিকের পথে যাত্রা শুরু এনগিডির। ক্যাচ দিয়ে ফেরেন ভিসা।

পরের বল পুল করার চেষ্টায় ঠিকমতো পারেননি সুনিল নারাইন। বৃত্তের ভেতরেই সহজ ক্যাচ নেন ফিল্ডার। পরের বলে জেরল্ড কুটসিয়া ক্যাচ দিয়ে আউট হলে ইতিহাসের পাতায় নাম উঠে যায় এনগিডির, হ্যাটট্রিক।

ওই ওভারে আসে কেবল ৪ রান। পরের ওভারে লিজাড উইলিয়ামসকে বাটলারের দুই ছক্কা ও এক চারে রান আসে মোট ২২। শেষ ওভারে দরকার পড়ে ১৮ রান। বাটলার অপরাজিত তখন ৯৫ রানে।

ক্যারিবিয়ান অফ স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেইজের প্রথম দুই বলে রান নেওয়ার সুযোগ থাকলেও নেননি বাটলার। তৃতীয় বলে দ্বিতীয় রানের চেষ্টায় ছোটেন তিনি, রান আউট হন কিউনা মাফাকা। চতুর্থ বলে আবার বাটলারের দ্বিতীয় রানের চেষ্টায় নুর আহমাদ রান আউট এবং ম্যাচের সমাপ্তি।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au