সর্বশেষ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার তুরস্কের জনপ্রিয় অভিনেতা

  • 5:33 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার

মেলবোর্ন ১০ জানুয়ারি- জনপ্রিয় ড্রামা সিরিজ ‘কিলজিলজিক শেরবেতি’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বিশ্বে জনপ্রিয়তা অর্জন করা তুরস্কের অভিনেতা দোহুকান গুঙ্গরকে গ্রেফতার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রীতি মাদক সংশ্লিষ্টতার অভিযানে দেশটিতে গণমাধ্যম, শিল্পকলা এবং ব্যবসায়িক খাতের ব্যক্তিত্বদের আটক করা হয়েছে। এরপর যাচাই- বাছাই শেষে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুঙ্গরের বিরুদ্ধে আনার অভিযোগরে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত অব্যাহত থাকায় দেশটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনকে হেফাজত নেওয়া হয়েছে।

গ্রেফতার দোহুকান গুঙ্গর ১৯৯৬ সালে ১ জুলাই আঙ্কারায় জন্মগ্রহণ করেন। তিনি বেকেন্ট বিশ্ববিদ্যালয়ে অভিনয় অধ্যয়ন করেন এবং ধ্রুপদী এবং আধুনিক উভয় থিয়েটারেই কাজ করেন। তার মঞ্চ কাজের মধ্যে রয়েছে ‘ওথেলো”, ‘বিজিম কোয়ুন আদেতি’ এবং ‘হিক কিমসেনিন ওইকুসু” (কারো গল্প নয়) চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও জনপ্রিয় টিভি সিরিজ ‘ওয়ান লাভ’ অভিনয়ে ব্যাপত প্রশংসা অর্জন করেন।

এর আগে দেশটিতে হ্যাবারতুর্ক টিভির প্রধান সম্পাদক মেহমেত আকিফ এবং সংবাদ উপস্থাপক এলা রুমেসা সেবেসিকে গ্রেফতার করা হয়েছিল। গত অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানের মূল লক্ষ্য ছিল সংগীতশিল্পী, অভিনেতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি মাদক চক্র। অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজনদের নিয়মিত জিজ্ঞাসাবাদ, রক্ত ও চুলের নমুনা ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

২০২৬ সালের পল ও ডেইজি সোরোস ফেলোশিপ পেলেন এমআইটির ছয়জন

মেলবোর্ন,  ৩০ এপ্রিল- যুক্তরাষ্ট্রে অভিবাসী ও অভিবাসীদের সন্তানদের উচ্চশিক্ষায় অবদানকে স্বীকৃতি দিতে ২০২৬ সালের পল ও ডেইজি সোরোস ফেলোশিপে মনোনীত হয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির…

প্যারোলে মুক্তি না পেয়ে কারাফটকে বাবার লাশ দেখলেন ছাত্রলীগ নেতা

মেলবোর্ন, ৩০ এপ্রিল- হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর শেষবারের মতো মুখ দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫ নম্বর…

অস্ট্রেলিয়ায় অভিবাসনে বড় পরিবর্তন, ইংল্যান্ডকে ছাড়িয়ে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় অভিবাসনের উৎসে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার…

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

আসামে বিজেপি এগিয়ে, কেরেলায় পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। আসাম, কেরেলা, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au