সর্বশেষ

রক্তাক্ত লুকে চমক দিলেন শহীদ কাপুর, আসছে ‘ও রোমিও’

  • 6:24 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার

মেলবোর্ন ১০ জানুয়ারি- অভিনেতা শহীদ কাপুর তার আসন্ন ছবি ‘ও রোমিও’-র প্রথম লুক পোস্টার শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশ করেছেন। পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। পোস্টার শেয়ার করে শহীদ লেখেন, ‘রোমিও ও রোমিও তুমি কোথায় ও রোমিও’। একই সঙ্গে তিনি জানান, ছবিটির ট্রেলার মুক্তি পাবে ১০ জানুয়ারি।

প্রকাশিত পোস্টারে শহীদকে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে। মুখ খোলা রেখে চিৎকার করতে দেখা যায় তাকে। তার মুখ, ঘাড় ও হাতে রক্তের ছাপ, কাটা দাগ এবং ট্যাটু চোখে পড়ে। কালো রঙের আধখোলা শার্ট, আংটি, ব্রেসলেট ও চেইন পরে শহীদের লুকটি বেশ রুক্ষ ও তীব্র।

পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, ‘ও রোমিও’-এর জগতে একবার উঁকি দিন। আগামীকাল বেরোচ্ছে। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘ও রোমিও’ ছবিটি শহীদ কাপুর ও পরিচালক বিশাল ভরদ্বাজের আরো একবার একসঙ্গে কাজ করার উদাহরণ।

এর আগে তারা ‘কামিনে’ (২০০৯) ও ‘হায়দার’ (২০১৪)-এর মতো প্রশংসিত ছবিতে কাজ করেছেন। তাদের এই জুটি শক্তিশালী গল্প ও ভিন্নধর্মী চরিত্রের জন্য পরিচিত।

জানা গেছে, ‘ও রোমিও’ শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ থেকে অনুপ্রাণিত একটি আধুনিক ও অন্ধকার ধাঁচের গল্প। ছবিতে প্রেম, রাগ, আবেগ ও বিশ্বাসঘাতকতার মতো বিষয় উঠে আসবে। এতে শহীদের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

হরমুজে অনুমোদনহীন পথে জাহাজ চললে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনহীন পথে জাহাজ চলাচলের চেষ্টা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ…

দুর্গার সাজে রুমিন ফারহানা, ধর্ম নিয়ে ২২ বচন

ওটিএন বাংলা ডেস্ক : দুর্গার সাজে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড…

২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, তাইওয়ানে সতর্কতা

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে সতর্কতা জারি করেছে তাইওয়ান। ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া ঝড়টির কারণে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

অবরোধের মুখে বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লেন ২৯৩৩ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে ফের সড়ক অবরোধের কারণে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২…

মূল্যস্ফীতি ও কম মজুরিতে বারবার উত্তাল পোশাকশিল্প

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ বারবার ফিরে আসছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বকেয়া বেতন, ন্যূনতম মজুরি বাস্তবায়নে অসংগতি এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে উৎপাদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au