সর্বশেষ

রাজকীয় বিয়ের আড়ালে চাপ ও যন্ত্রণা, বিস্ফোরক দাবি মানোহারার

  • 9:09 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার

মেলবোর্ন, ১০ জানুয়ারি- বাধ্য হয়ে মালয়েশিয়ার এক রাজপুত্রকে বিয়ে করতে হয়েছিল বলে প্রকাশ্যে দাবি করলেন আন্তর্জাতিক মডেল মানোহারা। তার দাবি, ওই বিয়ের ক্ষেত্রে নিজের মতামত বা পছন্দের কোনো বাস্তব সুযোগ তার হাতে ছিল না।

পরিস্থিতির চাপে তাকে এই সম্পর্কে জড়াতে হয়। তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি নতুন করে আন্তর্জাতিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

এ বিষয়ে মানোহারা ওডেলিয়া বলেন, ‘আমি তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে না বলার কোনো বাস্তব সুযোগ ছিল না। এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় আমার সামনে কোনো বাস্তব বিকল্প ছিল না। বাইরে থেকে সব কিছু রাজকীয় ও স্বপ্নের মতো মনে হলেও বাস্তবটা ছিল একেবারেই আলাদা। এই অভিজ্ঞতা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে।

জানা যায়, মানোহারা ওডেলিয়ার সঙ্গে মালয়েশিয়ার ওই রাজপুত্রের বিয়ে নিয়ে শুরু থেকেই নানা অসন্তোষ ছিল। পরিবার ও ঘনিষ্ঠ মহলের চাপেই এই বিয়েতে সম্মতি দিতে বাধ্য হন তিনি।বিয়ের পর থেকেই ব্যক্তিগত জীবনে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয় মডেলকে।

বাইরের জনপ্রিয়তার আড়ালে সম্পর্কটি মোটেও স্বাভাবিক ছিল না।

দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে কাটছিল তার জীবন। সম্প্রতি সাহস সঞ্চয় করেই তিনি পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন।

এই শাখার আরও খবর

হরমুজে অনুমোদনহীন পথে জাহাজ চললে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনহীন পথে জাহাজ চলাচলের চেষ্টা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ…

দুর্গার সাজে রুমিন ফারহানা, ধর্ম নিয়ে ২২ বচন

ওটিএন বাংলা ডেস্ক : দুর্গার সাজে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড…

২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, তাইওয়ানে সতর্কতা

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে সতর্কতা জারি করেছে তাইওয়ান। ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া ঝড়টির কারণে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

অবরোধের মুখে বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লেন ২৯৩৩ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে ফের সড়ক অবরোধের কারণে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২…

মূল্যস্ফীতি ও কম মজুরিতে বারবার উত্তাল পোশাকশিল্প

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ বারবার ফিরে আসছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বকেয়া বেতন, ন্যূনতম মজুরি বাস্তবায়নে অসংগতি এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে উৎপাদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au