সর্বশেষ

না ফেরার দেশে ইন্ডিয়ান আইডল জয়ী প্রশান্ত তামাং

  • 6:17 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার

মেলবোর্ন, ১২ জানুয়ারি- ‘ইন্ডিয়ান আইডল’জয়ী ভারতীয় অভিনেতা ও সংগীতশিল্পী প্রশান্ত তামাং মারা গেছেন।  রবিবার নয়াদিল্লির বাসভবনে তার মৃত্যু হয়। ৪৩ বছর বয়সী এই অভিনেতা মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র রাজু বিস্তা বলেন, ‘জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের অকালমৃত্যু গোর্খা সম্প্রদায় এবং সংগীতশিল্পের পুরো বিশ্বকে স্তব্ধ ও শোকাহত করেছে।  ২০০৭ সালে “ইন্ডিয়ান আইডল” জয়ের মাধ্যমে তিনি ভারতীয় গোর্খাদের গর্বিত করেন এবং নেপালি সংগীতকে অনন্য উচ্চতায় নিয়ে যান।’

রাজু বিস্তা আরও বলেন, ‘ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতার সময় প্রশান্ত তামাং শুধু দার্জিলিং হিলস, তেরাই, ডুয়ার্স, সিকিম ও উত্তর-পূর্ব ভারতেই নয়, গোর্খা সম্প্রদায়কে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ ও গর্বিত করার ক্ষমতা দেখিয়েছিলেন। প্রশান্ত তামাং পুলিশের অর্কেস্ট্রায় কাজ করছিলেন প্রতিযোগিতার সময়। এমন প্রতিভাবান শিল্পীর অকালপ্রয়াণে ভারতীয় সংগীত ও সিনেমার জন্য, বিশেষ করে গোর্খালি সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি।’

২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’–এর তৃতীয় সিজনের বিজয়ী হন প্রশান্ত তামাং। এর মাধ্যমে খ্যাতি লাভ করেন। এরপর তার গানের অ্যালবাম ‘ধন্যবাদ’ প্রকাশিত হলে পরিচিতি আরও বেড়ে যায়।  ২০১০ সালে নেপালি সিনেমা ‘গোর্খা পল্টান’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক; এরপর ‘আংগালো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশি’র মতো ছবিতে অভিনয় করেন প্রশান্ত তামাং।  টেলিভিশনে প্রশান্ত তামাং ‘অ্যাম্বার ধারা’-তে অতিথি হিসেবে এবং পরে ‘পাতাললোক’–এর দ্বিতীয় মৌসুমে ড্যানিয়েল লেচো চরিত্রে অভিনয় করেন।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

আসামে বিজেপি এগিয়ে, কেরেলায় পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। আসাম, কেরেলা, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au