বিনোদন

বিমান বিধ্বস্তে জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজসহ নিহত ৬

  • 9:37 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার

মেলবোর্ন, ১২ জানুয়ারি- কলম্বিয়ার মধ্য পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) দেশটির বোয়াকার পাইপা এলাকায় এ ঘটনা ঘটে।

কলম্বিয়া ওয়ানের প্রতিবেদন অনুসারে, ব্যক্তিগত বিমানে মেডেলিনে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। সেখান থেকে আজ রবিবার (১১ জানুয়ারি) রাতে তার আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মারিনিলায় যাওয়ার কথা ছিল।

বেসামরকি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পাইপা ও ডুইকাম এলাকার মাঝামাঝি এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উদ্ধারকারী সদস্য ও পুলিশ আহতদের উদ্ধার করেছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রানওয়ের শেষ প্রান্তে পড়ে যায়। একটি ভিডিওতে দুর্ঘটনার কিছুক্ষণ আগে রানওয়েতে ছোট বিমানটিকে ট্যাক্সি চালিয়ে যেতে দেখা গেছে।

এদিকে দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারিগরি দুর্ঘটনা তদন্ত অধিদপ্তর প্রমাণ সংগ্রহসহ আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া সক্রিয় করেছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au