বিশ্ব

ঠিকানা বদল হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর, নতুন অফিস ‘সেবাতীর্থ’

  • 10:05 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার

মেলবোর্ন, ১২ জানুয়ারি- ভারত সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দু রাইসিনা হিলসের মানচিত্র বদলে যাচ্ছে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অন্তর্গত নবনির্মিত ‘এক্সিকিউটিভ এনক্লেভ’-এ স্থানান্তরিত হচ্ছে দেশটির প্রধানমন্ত্রীর অফিস (PMO India)।

ভারতের নতুন অফিসের নামকরণ করা হয়েছে ‘সেবাতীর্থ’। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই নতুন অফিস স্থানান্তরের প্রক্রিয়া শেষ হতে পারে।

‘সেবাতীর্থ’ (Seva Tirth) নামে রাইসিনা হিলের কাছে তিনটি অত্যাধুনিক ভবন নিয়ে গঠিত হয়েছে এই এনক্লেভ। গোটা চত্বরটির নাম দেওয়া হয়েছে ‘সেবাতীর্থ’, যা মূলত ‘জনসেবা’র চেতনাকে তুলে ধরে। ভবন তিনটির বিন্যাস করা এভাবে-

সেবাতীর্থ-১: এখানে থাকবে প্রধানমন্ত্রীর মূল অফিস।

সেবাতীর্থ-২: এটি ক্যাবিনেট সচিবালয় হিসেবে ব্যবহৃত হবে।

সেবাতীর্থ-৩: এখানে বসবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) বা অজিত ডোভালের সচিবালয়।

প্রধানমন্ত্রীর অফিস সরে যাওয়ার পর ঐতিহ্যবাহী সাউথ ও নর্থ ব্লককে এক বিশাল আন্তর্জাতিক মানের সংগ্রহশালায় রূপান্তরিত করা হবে। যার নাম দেওয়া হয়েছে ‘যুগ যুগীন ভারত সংগ্রহালয়।’

এই প্রকল্পের জন্য ভারতের জাতীয় জাদুঘর এবং ফ্রান্সের জাদুঘর উন্নয়ন সংস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে ভারতের হাজার বছরের প্রাচীন ঐতিহ্য থেকে শুরু করে বর্তমান ও ভবিষ্যতের ভারত— সবটাই উপস্থাপিত হবে।

ঐতিহাসিক প্রেক্ষাপট ব্রিটিশ আমলে নির্মিত সাউথ ব্লক স্বাধীনতার পর থেকে ভারতের ক্ষমতার অলিন্দ হিসেবে পরিচিত ছিল। কিন্তু সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মাধ্যমে কেন্দ্র প্রশাসনকে আরও আধুনিক ও সমন্বিত রূপ দিতে চাইছে।

প্রধানমন্ত্রীর দপ্তর স্থানান্তরের মাধ্যমে ভারতের প্রশাসনিক কাঠামোয় এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। চলতি মাসের শেষের দিকেই নরেন্দ্র মোদি তার নতুন দপ্তরে প্রথম ফাইলে সই করতে পারেন বলে মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au