বিশ্ব

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন ঘিরে ভারতে তোলপাড়

  • 10:30 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার

মেলবোর্ন, ১২ জানুয়ারি- সম্প্রতি নানা ইস্যুতে বাংলাদেশের এক সময়ের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে। দুই পক্ষের মধ্যে টানাপোড়েনকে কেন্দ্র করে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেশ কয়েকবার উসকানিও ছড়িয়েছে। অভ্যন্তরীণ আরও বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমেই শীতল হচ্ছে। এ পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ থেকে একটি বড় ধরনের গ্যাস বেলুন উড়ে গিয়ে ভারতের আসামে পড়েছে। বিষয়টি নিয়ে আসামে তোলপাড় শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রবিবার বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বিশাল আকারের একটি গ্যাস বেলুন আসামের কাছাড় জেলায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাছার জেলা পুলিশ বলেছে, বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। বেলুনটি কাছাড়ের বরখোলা এলাকায় পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, ‌‌অস্বাভাবিকভাবে বড় ওই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিষয়টি সবার নজরে আসে। বেলুনটি দেখে আতঙ্কিত হয়ে প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) খবর দেন গ্রামবাসীরা। পরে ভিডিপির সদস্যরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কাছার জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাসও সেখানে যান। পুলিশের পৌঁছানোর আগেই সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

বিদ্যালয়ের নামের পাশাপাশি বেলুনটিতে তিন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা ছিল।

কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কাছার জেলায় পৌঁছেছে এবং এর সঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগজনক কোনও বিষয় রয়েছে কিনা তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ।

তথ্যসূত্র : এনডিটিভি

এই শাখার আরও খবর

দেশে ফিরলে দল কীভাবে চলবে, দিল্লি বৈঠকে নেতাদের মতামত নেবেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডাকা দিল্লির বৈঠক ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দলটির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে…

ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কের হুমকির মধ্যেও রাশিয়ার তেল ছাড়ছে না ভারত

রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখলে ভারতসহ বড় ক্রেতা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর দেশ-বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং আর্থিক লেনদেনের…

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র: মানবপ্রেম, আত্মজাগরণ ও সুন্দর সমাজের স্বপ্ন

মানবতার আলোকবর্তিকা, যুগপুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব ও জীবনদর্শন কেবল একটি নির্দিষ্ট ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি আত্মিক জাগরণ এবং মানবকল্যাণের এক মহা-উপলব্ধি। ১৮৮৮ সালের…

হুথিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মঙ্গলবার তিনি বলেন, ইয়েমেনের পরিস্থিতি ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভান্স…

দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার ঋণ কমবে ৫০০ বিলিয়ন ডলার

দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার সরকারি ঋণের বোঝা ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ট্রেজারি। জাতীয় প্রতিবন্ধী বীমা কর্মসূচি (NDIS)-তে কাঠামোগত সংস্কার এবং টানা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au