সর্বশেষ

বিগ ব্যাশে দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলার লেগি রিশাদ হোসেন

  • 1:15 am - January 15, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ জানুয়ারি-প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।

২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশে রিশাদকে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে সেবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি (অনাপত্তিপত্র) পাননি। ঠিক তার পরের মৌসুমে রিশাদকে নিল সেই হোবার্টই। এবার কাঁপিয়ে দিচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার। ১০ ম্যাচে ৭.৬৩ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সেরা দশে রয়েছে তাঁর নাম।

১০ ম্যাচে ৭.৬৩ ইকোনমিতে ১২ উইকেট-এই পরিসংখ্যান দিয়ে অবশ্য এবারের বিগ ব্যাশে রিশাদের পারফরম্যান্স পুরোটা বোঝার উপায় নেই। ইনিংসে ৩ উইকেট নিয়েছেন দুইবার। সেরা বোলিং করেছেন ৯ জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। পার্থ স্করচার্সের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে ৩ উইকেট নিলেও তাঁর ইকোনমি ছিল ৮.২৫। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই ম্যাচে ৮-এর বেশি ইকোনমিতে বোলিং করেছেন।

যাঁরা রিশাদের ম্যাচ দেখেছেন, তাঁরা বুঝতে পারবেন বিগ ব্যাশে বাংলাদেশের তরুণ লেগস্পিনার কী জাদু দেখাচ্ছেন। টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার-সব ব্যাটারদের উইকেটই রিশাদ নিয়েছেন এবারের বিগ ব্যাশে। টপ অর্ডার ও চার নম্বর ব্যাটারদের চারটি করে উইকেট পেয়েছেন তিনি। যার মধ্যে ওপেনার ও তিন নম্বর ব্যাটারের উইকেট রয়েছে দুটি করে। মেলবোর্ন রেনেগেডসের জেক ফ্রেজার ম্যাগার্ককে দুইবারের দেখায় দুইবারই ফিরিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটার হিসেবে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি।

১৮ উইকেট নিয়ে এবারের বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারী মেলবোর্ন রেনেগেডসের গুরিন্দার সান্ধু। মেলবোর্ন স্টার্সের তিন পেসার টম কারান, পিটার সিডল, হারিস রউফ নিয়েছেন ১৪টি করে উইকেট। রিশাদের সমান ১৩ উইকেট পেয়েছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের লয়েড পোপ। পোপ বোলিং করেছেন ৮.৪৮ ইকোনমিতে। রিশাদের হোবার্ট হারিকেনসের সতীর্থ নাথান এলিস পেয়েছেন ১৪ উইকেট। মেলবোর্ন স্টারসের মার্কাস স্টয়নিস ও সিডনি সিক্সার্সের জেক এডওয়ার্ডসও নিয়েছেন ১৪টি করে উইকেট। যদিও তার দল এদিন ব্রিজবেন হিটসের কাছে হেরেছে ৩ রানে।

এই শাখার আরও খবর

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au