ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার…
মেলবোর্ন, ১৫ জানুয়ারি- রংপুরে রেকটিফায়েড স্পিরিট পান করে ছয়জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া কারাবন্দি বিক্রেতা জয়নুল আবেদিন মারা গেছেন। বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রংপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী জানান, মঙ্গলবার বিকালে কারাগারে থাকা অবস্থায় জয়নুল আবেদিন বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত জয়নুল আবেদিন (৪৬) বদরগঞ্জ উপজেলার কিশামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি মাদক কারবারসহ একাধিক মামলার আসামি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে রেকটিফায়েড স্পিরিট বিক্রির অভিযোগে জয়নুল আবেদিনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। তাঁর কাছ থেকে ১০ বোতল স্পিরিট উদ্ধার করা হয়েছিল বলে দাবি করে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
এদিকে গত তিন দিনে রংপুর সদর ও বদরগঞ্জ উপজেলায় রেকটিফায়েড স্পিরিট পান করে ছয়জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বদরগঞ্জ উপজেলার শ্যামপুর বাজার এলাকায় রাশেদুল ইসলাম ও আব্দুল মালেকের মৃত্যু হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় রংপুর নগরের হাজিরহাট থানার বালারবাজার এলাকায় স্পিরিট পান করে মানিক চন্দ্র রায় (৬০) মারা যান। রোববার রাতে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের সোহেল (৩০), বসন্তপুর গ্রামের আলমগীর হোসেন (৪০) এবং সদর উপজেলার শ্যামপুর শাহ পাড়ার জেনতার আলী (৪১) নিজ নিজ বাড়িতে মারা যান।
একাধিক মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, রেকটিফায়েড স্পিরিটের উৎস ও সরবরাহ চক্র শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au