বিশ্ব

শান্তিচুক্তিতে ইউক্রেন বাধা নয়: ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি

  • 4:30 pm - January 16, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
ট্রাম্প ও জেলেনস্কি মার-এ-লাগোতে বৈঠক শেষে করমর্দন। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৬ জানুয়ারি- ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শান্তি আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি স্পষ্টভাবে বলেছেন, শান্তিচুক্তির পথে ইউক্রেন কখনও বাধা ছিল না এবং ভবিষ্যতেও হবে না।

বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি এ কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের বক্তব্যকে পরোক্ষভাবে খণ্ডন করে জেলেনস্কি বলেন, ইউক্রেন সব সময়ই কূটনৈতিক সমাধানের পক্ষে ছিল।

জেলেনস্কি জানান, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে টেলিফোনে শান্তি উদ্যোগ ও কূটনৈতিক তৎপরতা নিয়ে তার আলোচনা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের বিষয়ে কথা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ইউক্রেন কখনও শান্তির প্রতিবন্ধক ছিল না, হবেও না।

এর আগে বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, রাশিয়ার তুলনায় ইউক্রেন শান্তিচুক্তিতে যেতে কম প্রস্তুত। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান কেন হচ্ছে না, সে প্রশ্নের জবাবে তিনি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দায়ী করেন।

ট্রাম্পের ওই মন্তব্যের পাল্টা জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার লাগাতার হামলাই প্রমাণ করে, মস্কো আসলে শান্তি চায় না। তার মতে, রাশিয়া কোনও বাস্তব চুক্তিতে আগ্রহী নয় বলেই এমন হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শান্তিচুক্তি বিলম্বিত হওয়ার জন্য জেলেনস্কিই দায়ী— ট্রাম্পের এমন বক্তব্যের সঙ্গে রাশিয়া একমত। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মস্কো এখনও আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে।

শান্তি আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার এই পাল্টাপাল্টি বক্তব্যে যুদ্ধের ভবিষ্যৎ সমাধান নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au