বিশ্ব

গ্রিনল্যান্ড দখলের হুমকি: ট্রাম্পের বিরুদ্ধে হাজারো গ্রিনল্যান্ডবাসীর বিক্ষোভ

  • 3:14 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা জানিয়ে আয়োজিত মিছিলে অংশ নিচ্ছেন বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকির বিরুদ্ধে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডজুড়ে হাজারো মানুষ বিক্ষোভে নেমেছেন। সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো এবং যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার দাবিতে শনিবার একযোগে এসব কর্মসূচি পালিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনসহ আরহুস, আলবর্গ ও ওডেন্সে এবং গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরে বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জাতীয় পতাকা হাতে নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিয়ন্ত্রণের বিরুদ্ধে স্লোগান দেন।

ডেনমার্কে বসবাসরত গ্রিনল্যান্ডবাসীদের সংগঠন উগাটের চেয়ারম্যান জুলি রাডেমাখার বলেন, বিশ্ববাসীর উদ্দেশে একটি স্পষ্ট বার্তা দিতেই তারা রাস্তায় নেমেছেন। তার ভাষায়, এখনই রুখে দাঁড়ানোর সময়। তিনি বলেন, গ্রিনল্যান্ড ও এর জনগণ অনিচ্ছাকৃতভাবেই গণতন্ত্র ও মানবাধিকারের লড়াইয়ের সামনের সারিতে এসে দাঁড়িয়েছে।

ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন, ইউরোপের যেসব দেশ গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করছে, তাদের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে, যদি গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো সমঝোতা না হয়। এই ঘোষণার পরই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে প্রতিবাদের ঢেউ আরও জোরালো হয়।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হলেও ওয়াশিংটনের অবস্থান পরিবর্তন করা সম্ভব হয়নি। তার মতে, ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আকাঙ্ক্ষা এখন আগের চেয়ে আরও স্পষ্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড-দু’পক্ষই দ্বীপটি যুক্তরাষ্ট্রের মালিকানায় যাওয়ার ধারণা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার বিপক্ষে। মাত্র ৬ শতাংশ এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। এ অবস্থায় ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো মেরু অঞ্চলে সামরিক মহড়া জোরদার করতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে, যা সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি হিসেবেই দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের অবস্থান নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস বলেন, গ্রিনল্যান্ডের অবস্থান ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার কোনো যুক্তিসংগত কারণ নেই।

ডেনমার্কের অধীনে স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে ঘিরে তৈরি হওয়া এই সংকট মোকাবিলায় কোপেনহেগেন ও নুক কূটনৈতিক ঐক্যের ওপর জোর দিচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় একসঙ্গে অবস্থান নেওয়াকেই তারা সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছে।

সুত্রঃআল জাজিরা

এই শাখার আরও খবর

পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

মেলবোর্ন, ২০ জুন- টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একে একে কূপে নেমে বাবা ও ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু…

ডোমিনিকান প্রজাতন্ত্রের সমুদ্রসৈকত রিসোর্টে ভয়াবহ আগুন, ইতালীয় পর্যটকের মৃত্যু

মেলবোর্ন, ২০ জুন- ক্যারিবীয় অঞ্চলের জনপ্রিয় পর্যটন গন্তব্য ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি বিলাসবহুল সমুদ্রসৈকত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত…

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নেইমার

মেলবোর্ন, ২০ জুন- নেইমার জুনিয়রকে বিশ্বকাপে ফেরানোর বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে…

টিকা ক্যাম্পেইনের পরও নিয়ন্ত্রণে আসেনি হাম

মেলবোর্ন, ২০ জুন- টিকা ক্যাম্পেইনের পরও হামের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় পর্যায়ের হাম–রুবেলা টিকা ক্যাম্পেইন শেষ হয়েছে এক মাস আগে, ২০ মে। এরপরও প্রতিদিন…

লেবাননে যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ফেনীতে হিন্দু যুবক গ্রেফতার

মেলবোর্ন, ২০ জুন- ফেনীর ছাগলনাইয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাশ প্রান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au