বাংলাদেশ

আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বন্ধ: বাংলাদেশে তালেবান বাণিজ্য প্রতিনিধি দল

  • 7:21 am - January 19, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার
ছবি: তালেবানের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ও বাণিজ্যপথ দীর্ঘদিন বন্ধ থাকায় সৃষ্ট সংকটের মধ্যে রোববার বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তানের তালেবান সরকারের একটি বাণিজ্য প্রতিনিধি দল। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তালেবান পরিচালিত আফগান বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সফরের মূল উদ্দেশ্য হচ্ছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করা, ব্যবসা সম্প্রসারণ, রপ্তানি ও আমদানি সহজ করা এবং বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ। তাঁর সঙ্গে আফগানিস্তানের কয়েকজন ব্যবসায়ীও এই সফরে রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সরকার এ সফর নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন পাকিস্তানের সঙ্গে উত্তেজনার কারণে আফগানিস্তানের একাধিক সীমান্ত ক্রসিং তিন মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এর ফলে দেশটির আমদানি ও রপ্তাণি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পাকিস্তান আফগানিস্তানের প্রধান ট্রানজিট দেশ। সীমান্ত দীর্ঘদিন বন্ধ থাকায় আমদানি করা খাদ্যপণ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে বলে জানিয়েছেন আফগান ব্যবসায়ীরা। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

তালেবান কর্তৃপক্ষ বলছে, তারা একক কোনো ট্রানজিট পথের ওপর নির্ভরতা কমাতে এবং নতুন বাণিজ্য অংশীদার খুঁজতে কাজ করছে। সেই লক্ষ্যেই বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্রঃ এএমইউ টিভি

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au