বাংলাদেশ

গোপনেই গ্রামীণ ক্যাপিটালের গ্রামীণ ক্যাপিটালের শাস্তি প্রত্যাহার

  • 2:10 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার

মেলবোর্ন, ২০ জানুয়ারি- ড. মুহম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চৌধুরী খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে আরোপিত সব শাস্তি ও জরিমানা গোপনে প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এ সিদ্ধান্ত নেওয়া হলেও তা প্রকাশ করেনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।

বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিশনের ইতিহাসে রিভিউ বা পুনর্বিবেচনার নজির খুব বেশি নেই। সে কারণে অতীতে এ ধরনের সিদ্ধান্ত প্রকাশের রেওয়াজও ছিল না। তবে এখন থেকে রিভিউয়ের মাধ্যমে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হলে তা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এর আগে ২০২৪ সালের ২৯ এপ্রিল বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি চৌধুরী খালেদ সাইফুল্লাহকে এক কোটি টাকা জরিমানা করে এবং তিন বছরের জন্য পুঁজিবাজারে সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করে। একই সঙ্গে গ্রামীণ ক্যাপিটালের পরিচালনা পর্ষদকেও সতর্ক করা হয়। ওই সিদ্ধান্তের পরপরই তাকে প্রতিষ্ঠানটির এমডি পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন চৌধুরী খালেদ সাইফুল্লাহর রিভিউ আবেদন গ্রহণ করে। এরপর ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আরোপিত সব শাস্তি ও জরিমানা পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিএসইসি। যদিও কমিশন নিয়মিতভাবে শাস্তি ও জরিমানার তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে, এ অব্যাহতির বিষয়টি সেখানে জানানো হয়নি।

বিএসইসির তদন্ত অনুযায়ী, গ্রামীণ ক্যাপিটাল ৮২২ জন গ্রাহকের কাছ থেকে সংগৃহীত প্রায় ৯৬ কোটি ৭৫ লাখ টাকা নিরীক্ষিত আর্থিক বিবরণীতে সঠিকভাবে প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছিল। অভিযোগের মধ্যে ছিল গ্রাহকদের ব্যাংক হিসাব নিজস্ব প্রয়োজনে ব্যবহার, অননুমোদিত ব্যয়ের অনুমোদন এবং এমডির স্বার্থের সংঘাত।

তদন্তে আরও উঠে আসে, এমডি হিসেবে অনুমোদন নেওয়ার সময় চৌধুরী খালেদ সাইফুল্লাহ ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের (এনসিআরএল) পরিচালক হিসেবে তার অবস্থানের তথ্য গোপন করেছিলেন। বিএসইসির মতে, একই সঙ্গে একটি ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানের পরিচালক এবং একটি মার্চেন্ট ব্যাংকের এমডি হওয়া সরাসরি স্বার্থের সংঘাত সৃষ্টি করে, যা সিকিউরিটিজ আইন ও মার্চেন্ট ব্যাংকার বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

এছাড়া এনসিআরএল যে কোম্পানির বন্ড রেটিং দিয়েছিল, সেই কোম্পানির বন্ডে গ্রামীণ ক্যাপিটালের বিনিয়োগ প্রস্তাব উত্থাপনের ঘটনাকেও গুরুতর স্বার্থের সংঘাত হিসেবে চিহ্নিত করে তৎকালীন কমিশন। তদন্ত প্রতিবেদনে এটিকে পেশাগত দায়িত্বহীনতার পরিষ্কার উদাহরণ বলা হয়েছিল।

বিএসইসির পর্যবেক্ষণে আরও দেখা যায়, গ্রামীণ ক্যাপিটাল গ্রাহকদের নামে ব্যবহারের কথা থাকা চারটি ব্যাংক হিসাব বাস্তবে নিজস্ব কাজে ব্যবহার করেছে। এসব হিসাবে গ্রাহকদের নগদ লেনদেনের কোনো সঠিক প্রতিফলন ছিল না। পাশাপাশি গত পাঁচ বছরের আর্থিক বিবরণীতে শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধন লাভের হিসাবও সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।

এতসব গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও বর্তমান কমিশনের সিদ্ধান্তে শাস্তি পুরোপুরি প্রত্যাহার হওয়ায় নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের রিভিউ আবেদন নাকচ করলেও একমাত্র গ্রামীণ ক্যাপিটালের সাবেক এমডির ক্ষেত্রেই পূর্ণ অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পুঁজিবাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সুত্রঃ ঢাকা স্ট্রিট জার্নাল

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au