সর্বশেষ

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ স্কোয়াডে নতুন চমক

  • 3:01 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:২৩৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ জানুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তন আনলো দক্ষিণ আফ্রিকা। ইনজুরি সংক্রান্ত কারণে বাদ পড়েছেন টনি ডি জর্জি ও দনোভান ফেরেইরা। তাদের বদলে ঢুকেছেন রায়ান রিকেলটন ও ত্রিস্টান স্টাবস।

২ জানুয়ারি ঘোষিত দলে চমক ছিল স্টাবসের অনুপস্থিতি। জায়গা পাননি দারুণ ফর্মে থাকা রিকেলটনও। উইকেটরক্ষক এ ব্যাটার দল ঘোষণার ৮ দিন আগে সেঞ্চুরি করেছিলেন। এসএ২০-তে ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে এমআই ক্যাপটাউনের হয়ে ওই ম্যাচে ৬৩ বলে করেন ১১৩ রান। দল ঘোষণার পর ১০ জানুয়ারি আরেকটি সেঞ্চুরি করেন তিনি। এবার জোবার্গ সুপার কিংসের বিপক্ষে ৬০ বলে করেন অপরাজিত ১১৩।

দলে জায়গা পাওয়ায় রিকেলটন ও স্টাবস স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। শেষের জন ২০২২ অভিষেকের পর থেকে নিয়মিত জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলে আসছেন। অবশ্য ভারত সিরিজের পর চলমান এসএ২০ লিগেও ফর্মহীনতায় ভুগছেন। ৫ ইনিংসে ১০১ রান করেছেন মাত্র ১২৪.৬৯ স্ট্রাইকরেটে।

ডি জর্জি ভারত সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, তার দ্রুত উন্নতি হচ্ছে না। বিশ্বকাপের আগে সুস্থ হবেন কি না, দক্ষিণ আফ্রিকা সে বিষয়েও নিশ্চিত হতে পারছে না। অন্যদিকে ফেরেইরা চলমান এসএ২০-তে খেলতে গিয়ে কাঁধের চোটে পড়েছেন।

ভারত ও শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ আসর। ‘ডি’ গ্রুপে থাকা দক্ষিণ আফ্রিকার মিশন শুরু হবে তার দুদিন পর। আহমেদাবাদে কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে তারা।

দক্ষিণ আফ্রিকা দল

এইডেন মারক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, জর্জ লিন্ডে, মারকো ইয়ানসেন, কোরবিন বোশ, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিখ নরকিয়া, কুয়েনা মাফাকা ও জেসন স্মিথ।

এই শাখার আরও খবর

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au