সর্বশেষ

পাকিস্তান শিবিরে যোগ দিতে বিগ ব্যাশ ছাড়ছেন বাবর

  • 3:05 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:২১৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ জানুয়ারি-চলমান বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন বাবর আজম। তবে খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছেন। এমন অবস্থায় জাতীয় দলের খেলার জন্য বিবিএল ছাড়ছেন তিনি।

বিবিএলে হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সিডনি সিক্সার্সের। সেই ম্যাচে খেলতে পারবেন না বাবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং বিশ্বকাপের আগে পাকিস্তানের অনুশীলন শিবিরে যোগ দেওয়ার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে। সম্প্রতি সিডনি থান্ডারের বিপক্ষে স্টিভ স্মিথ নিজে যাতে স্ট্রাইকে থাকতে পারেন, বাবরকে সিঙ্গল নিতে দেননি। এই নিয়ে বিতর্ক তৈরি হয়। ঠিক তার পরেই আউট হয়ে যান বাবর। ডাগ আউটে ফেরার সময় ব্যাট দিয়ে বাউন্ডারি লাইনে রাগ ঝারেন।

বিগ ব্যাশে এ বার বাবর একেবারেই ভালো খেলতে পারেননি বাবর। ১১ ইনিংসে মাত্র ২০২ রান করেছেন তিনি। গড় ২২.৪৪ এবং স্ট্রাইক রেট মাত্র ১০৩.০৬। দুটি ফিফটি করলেও পাঁচটি ম্যাচে তিনি দুই অঙ্কের ঘরে পৌঁছোতে পারেননি।

বাবরকে ছেড়ে দেওয়ার খবর জানিয়ে সিডনি সিক্সার্স লিখেছে, ‘ধন্যবাদ বাবর। আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতির জন্য পাকিস্তানের জাতীয় ক্যাম্পে যোগ দিতে বাবর আজমকে ডাকা হয়েছে। ফলে বিবিএলের বাকি ম্যাচগুলোতে তাকে আর পাওয়া যাবে না।’

এই শাখার আরও খবর

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au