সর্বশেষ

নারী বিশ্বকাপ বাছাইপর্বে নামিবিয়াকে ৬৪ রানে গুটিয়ে দিয়ে সুপার সিক্স নিশ্চিত করলো বাংলাদেশ

  • 3:10 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ জানুয়ারি-সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ফাহিমা খাতুনের ঘূর্ণিতে নামিবিয়া একশও করতে পারলো না। ১৪৫ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশ তাদের গুটিয়ে দিয়েছে মাত্র ৬৪ রানে। মেঘরা ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। রাবেয়া ও ফাহিমার শিকার ৩টি করে। তাদের মধ্যে রাবেয়া রান খরচ করেছেন মাত্র ৫ রান, ফাহিমা ১২।

নেপালের কীর্তিপুরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৮০ রানে। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই নিগার সুলতানাদের সুপার সিক্স নিশ্চিত হয়েছে। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ জয় পায় ৩০ রানে।

গ্রুপপর্বে বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্সে যাবে তারা। সুপার সিক্সে সেরা চারে থাকতে পারলে মিলবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের টিকিট।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ১৪৪ রান করেছিল ৭ উইকেটে। সোবহানা মোস্তারি ২৭, দিলারা আক্তার ২৫, স্বর্ণা আক্তার ২৩ ও নিগার সুলতানা জ্যোতি ২১ রান করেন। নামিবিয়ার হয়ে ২টি করে উইকেট নেন সাইমা তুহাদেলেনি ও সিলভিয়া শিহিপো।

লক্ষ্য তাড়া করতে নামা নামিবিয়া ২০ রানের উদ্বোধনী জুটি গড়লেও রাবেয়া, ফাহিমা ও মেঘলারা তাদের চেপে ধরেন। প্রথম দুটি উইকেটই শিকার করেন রাবেয়া। সর্বোচ্চ ১৯ রান করা সুনে উইটম্যানের উইকেট নেন ফাহিমা। ৪ উইকেটে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪৯। এরপর কেবল উইকেটের মিছিল চলেছে। পরের ১৫ রানের মধ্যে বাংলাদেশ তুলে নেয় বাকি ৬টি উইকেট।

এই শাখার আরও খবর

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au