সর্বশেষ

চার মিনিটের ‘ঝড়ে’ বাংলাদেশকে হারাল পাকিস্তান

  • 3:40 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:২২৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ জানুয়ারি-থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। বাংলাদেশ পুরুষ ফুটসাল নিজেদের পঞ্চম ম্যাচ খেলেছে। পাকিস্তানের বিপক্ষে ১-৫ গোলে হেরেছে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল পাকিস্তান। ফুটসাল দুই অর্ধে বিশ মিনিট করে খেলা হয়। প্রথমার্ধের ১৮ মিনিটে আলী আঘার গোলে পাকিস্তান লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

দ্বিতীয়ার্ধে দুই দল মিলে ৫ গোল করে। ৩১ মিনিটে জায়েদ উদ্দিন খানের গোলে পাকিস্তান ব্যবধান দ্বিগুণ করে। ৩৬ মিনিটে ফায়েদ আজিমের গোলে বাংলাদেশ খেলায় ফেরার চেষ্টা করে। শেষ চার মিনিটের ঝড়ে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হেরেছে। ৩৭ মিনিটে সালার আহমেদ গোল করেন। ম্যাচের শেষ মিনিটে জায়েদ উদ্দিন ও আলী আঘা আবার গোল করলে পাকিস্তান বড় জয় নিয়ে ম্যাচ শেষ করে।

সাফ নারী ও পুরুষ উভয় টুর্নামেন্টে সাত দল অংশগ্রহণ করছে। প্রত্যেকে ছয়টি ম্যাচ খেলার পর সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। পুরুষ দল আজকের হারের পর রানার্স আপ হওয়া কঠিন হয়ে পড়ল। পাঁচ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭। সমান ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১০। পাকিস্তান শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশের পক্ষে রানার্স আপ হওয়া সম্ভব নয়। বাংলাদেশের শেষ ম্যাচ পরশু দিন নেপালের বিপক্ষে।

নারী দল অবশ্য শিরোপার পথে রয়েছে। সাবিনারা চার ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। আজ টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে সাবিনাদের প্রতিপক্ষ পাকিস্তান। মেলবোর্ন সময় বিকাল বিকাল ৫টায়।

এই শাখার আরও খবর

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au