বিজ্ঞান ও প্রযুক্তি

২০৩২ সালের মধ্যে হোটেল নির্মাণের ঘোষণা

বাস্তবের পথে চাঁদের হোটেল, কোটি টাকায় বুকিং

  • 3:53 pm - January 23, 2026
  • পঠিত হয়েছে:৩১৬ বার

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- একসময় যা ছিল কেবল কল্পবিজ্ঞানের গল্প, ধীরে ধীরে তা বাস্তবের পথে। বিলাসবহুল ভ্রমণের নতুন গন্তব্য হিসেবে এবার আলোচনায় চাঁদ। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্টার্টআপ চাঁদে হোটেলে থাকার জন্য রিজার্ভেশন নেওয়া শুরু করেছে- যার খরচ শুনলে চোখ কপালে ওঠার মতো।

স্টার্টআপটির নাম গ্যালাকটিক রিসোর্স ইউটিলাইজেশন স্পেস (জিআরইউ স্পেস)। সিলিকন ভ্যালিভিত্তিক এই কোম্পানি ২০৩২ সালের মধ্যে চাঁদের বুকে মানুষের জন্য একটি স্থায়ী আউটপোস্ট ও হোটেল নির্মাণের লক্ষ্য ঘোষণা করেছে। তাদের দাবি, এটি কেবল ভ্রমণ নয়- বরং পৃথিবীর বাইরে মানব সভ্যতার নতুন অধ্যায়ের সূচনা।

কোটি টাকায় চাঁদের বুকিং
জিআরইউ স্পেসের রিজার্ভেশন তালিকায় নাম তুলতে একজন অতিথিকে দিতে হচ্ছে ২.২ কোটি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯ কোটি টাকা পর্যন্ত। তবে এটিই চূড়ান্ত খরচ নয়। কোম্পানির ভাষ্য অনুযায়ী, পুরো চাঁদ ভ্রমণ প্যাকেজের ব্যয় ৯০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

এর বাইরে আবেদনকারীদের দিতে হবে ১ হাজার ডলার নন-রিফান্ডেবল ফি এবং পাস করতে হবে কঠোর স্বাস্থ্য, আর্থিক ও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া। অর্থাৎ চাঁদের হোটেল কেবল ধনীদের বিলাস নয়, বরং নির্বাচিত অল্প কয়েকজনের জন্য সংরক্ষিত এক অভিজাত অভিজ্ঞতা।

‘এটা স্পেস ট্যুরিজম নয়’
জিআরইউ স্পেস স্পষ্ট করেই বলছে- এটি প্রচলিত স্পেস ট্যুরিজম নয়। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত মাত্র ১২ জন মানুষ চাঁদে হাঁটার সুযোগ পেয়েছেন। এই উদ্যোগে অংশ নেয়ার মাধ্যমে অতিথিরা হবেন মানব সভ্যতার ইতিহাসের একেবারে প্রাথমিক নির্মাতাদের অংশ।

স্টার্টআপটির প্রতিষ্ঠাতা, মাত্র ২২ বছর বয়সী স্কাইলার চ্যান, এই প্রকল্পকে দেখছেন ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে। তার মতে, “চাঁদে ভ্রমণই হতে পারে লুনার অর্থনীতির প্রথম ধাপ। আমাদের সত্যিকার অর্থেই চাঁদের দিকে তাকাতে হবে।”

চাঁদের মাটি দিয়েই হোটেল
জিআরইউ স্পেস- এর পরিকল্পনা শুধু হোটেল বানানোতে সীমাবদ্ধ নয়। ২০২৯ সালে চাঁদে প্রথম নির্মাণ সামগ্রী পাঠানোর কথা রয়েছে তাদের। সেখানে পরীক্ষামূলকভাবে চাঁদের ধূলিকণাকে ইটে রূপান্তর করার প্রযুক্তি প্রয়োগ করা হবে। এই ইট দিয়েই হোটেলের দেয়াল তৈরি করে রেডিয়েশন ও চরম তাপমাত্রা থেকে সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

বিলাস না ভবিষ্যৎ প্রস্তুতি?
অনেকের চোখে চাঁদের হোটেল নিছক বিলাসিতা। আবার কেউ কেউ মনে করছেন, পৃথিবীর বাইরে মানুষের বসবাসের প্রস্তুতির এটি একটি বাস্তব পরীক্ষা। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যার চাপ ও ভবিষ্যৎ সংকটের প্রেক্ষাপটে প্রযুক্তিবিশ্বের একাংশ নতুন ঠিকানা খুঁজছে মহাকাশে।

চাঁদে হোটেল সেই স্বপ্নেরই এক বিলাসী রূপ। প্রশ্ন একটাই- এই স্বপ্ন কি কেবল ধনীদের জন্য, নাকি ভবিষ্যতে মানবজাতির জন্য খুলে যাবে নতুন দিগন্ত?

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au