সর্বশেষ

লালপেড়ে শাড়িতে ছোট্ট প্রতিমা, সরস্বতীপূজায় ইয়ালিনির হাতেখড়ি

  • 5:59 am - January 24, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- নভেম্বর এলে তিন বছরে পা দেবে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনি। অনেকদিন ধরেই ইয়ালিনির হাতেখড়ি নিয়ে শুভশ্রীকে প্রশ্ন করছিলেন অনুরাগীরা। অবশেষে এ বছর সরস্বতী পূজার শুভ সকালে মায়ের কোলে বসেই হাতেখড়ি হলো ছোট্ট ইয়ালিনির।

লালপেড়ে সাদা শাড়ি, পায়ে আলতা, গলায় দক্ষিণী হার—সরস্বতী পূজার সকালে ইয়ালিনিকে যেন ছোট্ট প্রতিমার মতোই দেখা গেছে। প্রতি বছরের মতো এবারও রাজ চক্রবর্তীর অফিসে ধুমধাম করে সরস্বতী পূজার আয়োজন করা হয়। তবে এ বছর দিনটি আরও বিশেষ, কারণ একদিকে মেয়ের হাতেখড়ি, অন্যদিকে একই দিনে মুক্তি পাচ্ছে রাজের নতুন সিনেমা ‘হোক কলোরব’।

রাজ চক্রবর্তী জানান, ইয়ালিনির প্রথমবার শাড়ি পরা এবং পায়ে আলতা দেওয়া নিয়ে পরিবারের সবাই খুব উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘প্রথমবার শাড়ি পরেছে। খুব উত্তেজিত। আবার আলতা পরেছে পায়ে। ঠাকুর মন্ত্র বলার আগে নিজেই ‘ওয়ান-টু’ বলতে শুরু করেছে।’ মেয়ের হাতেখড়ির পাশাপাশি ছবিমুক্তি ও পূজার আয়োজন—সব মিলিয়ে দিনটি ছিল পরিচালকের জন্য বেশ ব্যস্ত।

অন্যদিকে, সরস্বতী পূজায় সবুজ শাড়িতে সেজে ছেলে ইউভানকে পাশে বসিয়ে পুষ্পাঞ্জলি দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন রাজ নিজেই। পরিচালকের অফিসে ছিল বড় আয়োজন, ভোগের ব্যবস্থাও করা হয়। তবে সব আয়োজনের মধ্যমণি ছিল মেয়ে ইয়ালিনি। শাড়ি পরে চারদিকে ছোটাছুটি করে যেন পুরো অফিসটাই মাতিয়ে রেখেছিল সে।

সব মিলিয়ে এবারের সরস্বতী পূজা রাজ-শুভশ্রীর পরিবারে ছিল দ্বিগুণ আনন্দের—একদিকে মেয়ের হাতেখড়ির আবেগ, অন্যদিকে রাজ চক্রবর্তীর নতুন সিনেমা ‘হোক কলোরব’ মুক্তির উৎসব।

এই শাখার আরও খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au