বিশ্ব

জর্জিয়ায় পারিবারিক কলহে ভয়াবহ গুলি

স্ত্রীসহ চারজন নিহত, আলমারিতে লুকিয়ে প্রাণে বাঁচল তিন শিশু

  • 7:06 pm - January 24, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার
সন্দেভাজন অভিযুক্ত বিজয় কুমারের সঙ্গে স্ত্রী মীমু ডোগরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে এক ভারতীয় স্বামীর গুলিতে তাঁর স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় বাড়ির ভেতরে থাকা তিন শিশু আলমারিতে লুকিয়ে পড়ে প্রাণে বেঁচে যায়। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) জর্জিয়ার লরেন্সভিল শহরের একটি আবাসিক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত বিজয় কুমারের স্ত্রী মীমু ডোগরা (৪৩) ছাড়াও গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।

গুইনেট কাউন্টি পুলিশের বরাতে ফক্স৫ জানিয়েছে, অভিযুক্ত বিজয় কুমার (৫১) আটলান্টার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে চারটি হত্যাকাণ্ড, গুরুতর হামলা, শিশুদের বিরুদ্ধে প্রথম ও তৃতীয় ডিগ্রির নিষ্ঠুরতার একাধিক অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটার দিকে ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোনকল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে চারজন প্রাপ্তবয়স্কের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যেকের শরীরেই একাধিক গুলির চিহ্ন ছিল।

গুলিবর্ষণের সময় বাড়ির ভেতরে অভিযুক্তের ১২ বছর বয়সী সন্তানসহ তিনটি শিশু ছিল। প্রাণ বাঁচাতে তারা একটি আলমারিতে লুকিয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ওই তিন শিশুর একজন সাহসিকতার সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে ঘটনার তথ্য জানায়। সেই ফোনকলের কারণেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। পরে শিশুদের পরিবারের অন্য সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, পারিবারিক কলহ থেকে সৃষ্ট এই মর্মান্তিক গুলির ঘটনায় তারা শোকাহত। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কী কারণে এই সহিংসতা ঘটেছে তা জানতে তদন্ত চলছে। অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

রংপুরে রামমূর্তি নির্মাণ বন্ধ, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি হিন্দু সংগঠনগুলোর

মেলবোর্ন, ২২ জুন- বাংলাদেশে প্রস্তাবিত রামমূর্তি নির্মাণকাজ স্থগিত এবং ভগবান রামের ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী।…

দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, অভিযোগ প্রত্যাহারের আহ্বান সিপিজের

মেলবোর্ন, ২২ জুন- বাংলাদেশে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সাংবাদিক…

অতিরিক্ত এআই নির্ভরতা কি মানুষের চিন্তাশক্তি নষ্ট করছে?

মেলবোর্ন, ২২ জুন- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তুললেও এর অতিরিক্ত ব্যবহার মানুষের সৃজনশীলতা, স্মৃতিশক্তি ও সমালোচনামূলক চিন্তাশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে…

অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্ববৃহৎ কোকেন জব্দ,গোপন বাঙ্কার থেকে উদ্ধার ৮১৬ মিলিয়ন ডলারের মাদক

মেলবোর্ন, ২২ জুন-   অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় কোকেন জব্দের ঘটনা ঘটেছে। দেশটির ফেডারেল পুলিশ সিডনির পশ্চিমাঞ্চল থেকে প্রায় ২ দশমিক ৭ টন কোকেন উদ্ধার করেছে,…

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

মেলবোর্ন, ২২ জুন-  প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে জাপান সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১…

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ২২ জুন-  তীব্র রাজনৈতিক চাপ, ক্রমহ্রাসমান জনসমর্থন এবং দলীয় অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ ও ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au