সর্বশেষ

ইপিএলে জয় পেয়েছে ম্যানসিটি

  • 12:10 pm - January 25, 2026
  • পঠিত হয়েছে:২৫৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জানুয়ারি-প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জয়ের দেখা পেল পেপ গুয়ার্দিওলার দল। আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে প্রথম গোল করার পর অ‍্যান্টোয়ান সেমেনিওর উদযাপন ।

শিরোপাপ্রত্যাশীদের কোনোরকম চ্যালেঞ্জ জানাতেই পারল না লিগ টেবিলের তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। প্রথমার্ধেই দুই গোল করে দারুণ জয় পেল ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। ওমার মার্মাউশ শুরতেই দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান অ‍্যান্টোয়ান সেমেনিও।

৩ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল, একটি ম্যাচ কম খেলেছে মিকেল আর্তেতার দল।

প্রিমিয়ার লিগে টানা তিন ড্রয়ের পর, ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে হেরেছিল সিটি। এর মাঝে লিগ কাপ ও এফএ কাপে দুটি জয় পেলেও, গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বুদে/গ্লিম্টের বিপক্ষেও হেরে বসে হলান্ড-সিলভারা।

টানা ব্যর্থতার হতাশার মাঝে এদিন আর্লিং হলান্ডকে বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ গুয়ার্দিওলা। মার্মাউশের নৈপুণ্যে ম্যাচের শুরুটা অবশ্য দারুণ হয় তাদের। ডান দিক থেকে মাথেউস নুনেসের ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, ছুটে এসে ভলিতে দলকে এগিয়ে নেন মিশরের ফরোয়ার্ড।

ভাগ্য সহায় হলে ৩৫তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতো সিটি; কিন্তু মার্মাউশের শট পোস্টে বাধা পায়। পরের মিনিটে পেনাল্টিও পেতে পারতো তারা। উলভসের ডি-বক্সে দলটির একজনের হাতে বল লাগে; কিন্তু ভিএ্রআর মনিটরে দেখে তার হাত স্বাভাবিক পজিশনে ছিল বলে জানান রেফারি।

প্রথমার্ধে একচেটিয়া চাপ ধরে রেখে বিরতির আগে দ্বিতীয় গোল পায় সিটি। ঘরের মাঠে প্রথমবার লিগ ম্যাচে খেলতে নামা সেমেনিও মিডফিল্ডার বের্নার্দো সিলভার পাস ডি-বক্সে পেয়ে, জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

বোর্নমাউথ ছেড়ে গত ৯ জানুয়ারি সিটিতে যোগ দেওয়ার এক দিন পরই, এফএ কাপের ম্যাচে মাঠে নেমে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন ঘানার এই উইঙ্গার।

বিরতির পর সিটির আক্রমণের ধার কিছুটা কমে। তবে, ৭৮তম মিনিটে তৃতীয় গোল পেতে পারতো দলটি; কিন্তু দুর্ভাগ্য আবার তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। এবার ফিল ফোডেনের পাস ডি-বক্সে পেয়ে জায়গা বানিয়ে জোরাল শট সেমেনিও, যা ক্রসবারে লাগে।

পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে সিটির রক্ষণে ভীতি ছড়ায় সফরকারীরা। তবে নাটকীয়তা জাগানোর মতো কিছুই করতে পারেনি ২৩ ম্যাচের মাত্র একটি জিততে পারা উলভস।

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au