সর্বশেষ

অপ্রতিরোধ্য বায়ার্নকে প্রথম হারের স্বাদ দিল আউক্সবুর্ক

  • 12:15 pm - January 25, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জানুয়ারি-শুরুতে এগিয়ে গিয়ে ব্যবধান ধরে রাখতে পারল না বায়ার্ন মিউনিখ। শেষদিকে ছয় মিনিটের মধ্যে তাদের জালে দুইবার বল পাঠিয়ে দারুণ এক জয় তুলে নিল আউক্সবুর্ক।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বুন্দেসলিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে বায়ার্ন।

এই মৌসুমে লিগে শিরোপাধারীদের প্রথম হার এটিই। ১৯তম রাউন্ডে এসে থেমে গেল তাদের অপরাজেয় যাত্রা।

দুই মৌসুম মিলিয়ে লিগে আগের ২৭ ম্যাচে অপরাজিত ছিল বায়ার্ন।

এই মাঠেই গত বুধবার ইউনিয়ঁ সাঁ জিলোয়াজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের টিকেট নিশ্চিত করে বায়ার্ন। আউক্সবুর্কের বিপক্ষে ২৩তম মিনিটে তারা এগিয়ে যায় হিরোকি ইতোর গোলে।

প্রথমার্ধে হ্যারি কেইন, লুইস দিয়াসরা ভালো কিছু সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়েনি।

৭৫তম মিনিটে আর্থারের গোলে সমতা ফেরায় সফরকারীরা। ৮১তম মিনিটে দলটিকে এগিয়ে নেন মাসেঙ্গো। সেটিই গড়ে দেয় ব্যবধান।

১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।

১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে আউক্সবুর্ক।

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au