খেলা

আইনি পদক্ষেপে অনীহা, আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি

  • 2:26 pm - January 25, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার

মেলবোর্ন ২৫ জানুয়ারি- আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়টি মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে কোনো সালিশি প্রক্রিয়া বা আইনি পদক্ষেপে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় যখন, তখন মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠক চলছিল। সেই বৈঠকেই আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, বিশ্বকাপ থেকে বাদ পড়লেও আইসিসির বিরুদ্ধে কোনো আইনি লড়াইয়ে যাবে না বিসিবি।

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল, আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি আরবিট্রেশন বা আইনি পথে যেতে পারে। তবে আইসিসি বোর্ডে ১৪-২ ভোটে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর সেটি পরিবর্তনের বাস্তব আইনি সুযোগ আছে কি না, তা নিয়েও বোর্ডের ভেতরে সংশয় ছিল।

এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন স্পষ্ট করে জানান, বোর্ড আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং এখানেই বিষয়টির ইতি টানা হচ্ছে।

আমজাদ হোসেন বলেন, আইসিসি বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, বিসিবি সেটিই গ্রহণ করেছে। আইসিসির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে দেওয়া হবে না এবং শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের সুযোগও নেই। এই অবস্থায় বিসিবি আর কোনো আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় যাচ্ছে না।

তিনি আরও জানান, বিষয়টি কেবল ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে সরকারের অবস্থানও জড়িত। আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে আলোচনা হয় এবং সেখান থেকে স্পষ্ট সিদ্ধান্ত আসে যে, নির্ধারিত সূচিতে পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে পারবে না।

এর আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়েছিলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি সরকারের। বোর্ড পরিচালক আমজাদ হোসেনের বক্তব্যেও একই অবস্থান প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে তাদের অবস্থান জানাতে বলেছিল। বিসিবি সেই সময়ের মধ্যেই বিনয়ের সঙ্গে জানিয়ে দিয়েছে, বর্তমান ফিক্সচার অনুযায়ী বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে অংশগ্রহণ করা সম্ভব নয়।

সব মিলিয়ে, আইসিসির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকলেও বিসিবি বাস্তবতা মেনে নিয়ে সামনে এগোনোর পথই বেছে নিয়েছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au