সর্বশেষ

সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি: আমিনুল হক

  • 3:42 am - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ জানুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের দিনেই নতুন করে আলোচনায় উঠে আসে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার প্রসঙ্গ। দীর্ঘদিন ধরেই এই তারকা ক্রিকেটারের জাতীয় দলে খেলা নিয়ে নানা জটিলতা রয়েছে, যেগুলোর সবকিছু এখনও পুরোপুরি কাটেনি। এর মধ্যেই বিসিবির পক্ষ থেকে তাকে ফেরানোর উদ্যোগের কথা জানানো হয়েছে, যা ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সাকিব আল হাসানকে দলে ফেরানোর বিষয়ে গত রাতে বোর্ডের অবস্থান তুলে ধরেন বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেন। একই সঙ্গে বোর্ড পরিচালক আসিফ আকবরও সাকিব ইস্যুতে বিসিবির দৃষ্টিভঙ্গি গণমাধ্যমকে জানান।

তবে এই উদ্যোগ নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ক্রিকেট বোর্ডের নেই।

আমিনুল হক বলেন, ‘এটা (সাকিব আল হাসান ইস্যু সামনে আনা) তো রীতিমত স্টান্টবাজি (লোক দেখানো) আমি বলব। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিবে রাষ্ট্র। রাষ্ট্রের আইন যদি নিরপরাধ হয়, মামলাগুলো প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব আসবে তাতে কারও কোনো সমস্যা নেই। খেলোয়াড়কে আমি সম্মান দিতে চাই। সাকিবের মত একজন ক্রিকেটার খেলবে এটা আমিও চাই।’

এক সময়ের তারকা ফুটবলার আমিনুল আরও বলেন, ‘এখন তারা ক্রিকেট বোর্ড স্টান্টবাজি করে, আপনাদের ভাষ্য অনুযায়ী, প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে (বলে ফেলেছে)। এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিতে পারে না। সাকিবের ইস্যুতে রাষ্ট্রীয় আইনের ব্যাপার। সেই আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরিয়ে আনার। সাকিব ফিরে আসুক আমরা অবশ্যই চাই, তবে রাষ্ট্রীয় আইনের মধ্যে থেকে সাকিবকে ফিরিয়ে আনতে হবে।’

আমিনুলের এই বক্তব্যের পর সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে বিতর্ক আরও জোরালো হলো। দেখার বিষয়, বিসিবির উদ্যোগের পর রাষ্ট্রীয় পর্যায়ে এই ইস্যু কোন দিকে মোড় নেয়।

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au