সর্বশেষ

বাংলাদেশকে ভুল পথে নিয়েছে পাকিস্তান, দাবি ভারতের সাবেক ক্রিকেটার মদল লালের

  • 3:47 am - January 26, 2026
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ জানুয়ারি-মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জানিয়ে দেয়, তারা ভারতে বিশ্বকাপ খেলবে না। হয় ভেন্যু আরেক আয়োজক শ্রীলঙ্কায় নিতে হবে, নয়তো বয়কট করবে। তিন সপ্তাহ ধরে এনিয়ে দীর্ঘ আলোচনার সময় বাংলাদেশকে সমর্থন দিয়ে গেছে পাকিস্তান। গুঞ্জন উঠেছিল, তারা তাদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে। আর কদিন ধরেই বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে যাচ্ছে তারা। আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর সাবেক ভারতীয় ক্রিকেটার মদন লাল দাবি করেছেন, বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান।

এরই মধ্যে বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মদন বললেন, বাংলাদেশ বড় ভুল করেছে এবং তাদেরকে প্ররোচিত করেছে পাকিস্তান।

এএনআই-কে সাবেক এই ভারতীয় ক্রিকেটার বললেন, ‘আইসিসি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানও তাদের (বাংলাদেশ) ভুল পথে পরিচালিত করেছে। এখন স্কটল্যান্ডের জন্য বড় সুযোগ, তারা নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। বাংলাদেশ খুব বড় ভুল করল।’

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি আইসিসির সমালোচনা করে বলেন, ‘তারা বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে। বাংলাদেশও ভারতের মতো পরিস্থিতিতে ছিল, যারা বহুজাতিক ইভেন্টে খেলতে পাকিস্তানে যায়নি। বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য, পাকিস্তান ও ভারতের মতোই।’

এই শাখার আরও খবর

গাজামুখী সুমুদ ফ্লোটিলা থামিয়ে দুই কর্মীকে জিজ্ঞাসাবাদে নিল ইসরায়েল

মেলবোর্ন, ৩ মে- গাজা উপত্যকার উদ্দেশে যাওয়া আন্তর্জাতিক মানবিক বহর ‘সুমুদ’ ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটক করে দুই বিদেশি কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।…

এবার দুই গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প

মেলবোর্ন, ৩ মে- ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রভাবশালী দুই মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন…

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই

মেলবোর্ন, ৩ মে- ইয়েমেনের উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। দেশটির কোস্ট গার্ড জানিয়েছে,…

এক বছর পর আবার চলল এক্সপিটি, ঐতিহ্যবাহী ‘ক্যান্ডি স্ট্রাইপ’ রঙে ফিরল আইকনিক ট্রেন

মেলবোর্ন, ২ মে- বড় ধরনের সংস্কার শেষে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেন (এক্সপিটি) আবারও সিডনি থেকে গ্রাফটন রুটে যাত্রা শুরু করেছে। নিউ সাউথ…

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ রবিবার

মেলবোর্ন, ২ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য (এমপি) আগামী রবিবার (৩ মে) শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ সচিবালয়…

ফিক্সিং ঠেকাতে ডিপিএলের ড্রেসিংরুমে ফোন ব্যবহার নিষিদ্ধ

মেলবোর্ন, ২ মে- দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরুর আগে ম্যাচ ফিক্সিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au