বাংলাদেশ

মা তপসা বিশ্বাস জেলে, আদালত প্রাঙ্গণে ঘুরছে দেড় বছরের শিশু

  • 2:07 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৯১ বার
বোনের ছেলেকে কোলে নিয়ে আদালত প্রাঙ্গণে সরলা বিশ্বাস, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- ঢাকার আদালত প্রাঙ্গণের এক পাশে দেয়ালঘেঁষে বসে আছেন সরলা বিশ্বাস। পাশে রাখা একটি ব্যাগে কিছু কাপড় আর খাবার। কোলে দেড় বছরের এক শিশু, যে কখনো কাঁদছে, কখনো খেলছে, আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। রোববার সারাদিন এভাবেই আদালত চত্বরে কেটেছে তাদের সময়।

ধামরাই থেকে আসা সরলা বিশ্বাস জানান,

শিশুটি তাঁর বোন তপসা বিশ্বাসের ছেলে। পুলিশ গ্রেপ্তার করার পর তপসা এখন কারাগারে। মায়ের কোলে থাকার বয়সে শিশুটির ঠাঁই হয়েছে খালার বুকে। জামিনের আশায় শিশুটিকে নিয়েই আদালতে এসেছেন সরলা।

জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর থানার একটি চুরির মামলার দণ্ডপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে ধামরাই এলাকায় অভিযানে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও মারধরের অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তপসা বিশ্বাস তাঁদের একজন।

শনিবার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন জানালেও ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ দুই নারী আসামির জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দুই আসামিকে একদিনের রিমান্ডে পাঠানো হয়।

মাকে ছাড়া দুদিন কাটানোর পর রোববার সকালে শিশুটিকে নিয়ে আদালতে আসেন সরলা। সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও সেদিন নতুন করে কোনো জামিন শুনানি হয়নি। আদালত চত্বরে বসেই কাটে তাদের দিন।

বিকেলে সরলা বিশ্বাস বলেন, “বাচ্চাটারে দেখার মতো কেউ নাই। মায়ের জন্য কান্নাকাটি করে। দেড় বছরের বাচ্চা কি মাকে ছাড়া রাখা যায়? বুকের দুধ খাওয়ার বয়স, এখন যা পাই তাই খাওয়াচ্ছি। রাতে ঘুমায় না।”

শিশুটিকে আদালতে আনার কারণ জানতে চাইলে তিনি বলেন, “শুনছি ওর মায়ের আবার জামিন আবেদন হবে। বাচ্চাটাকে দেখে যদি আদালতের দয়া হয়, এই আশাতেই নিয়ে আসছি।”

তপসা বিশ্বাসের আইনজীবী মো. ইরশাদুল হক বলেন, শিশুটির কাস্টডি বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার নতুন করে জামিন আবেদন করা হবে এবং তখনই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তারা জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাটি তদন্তাধীন রয়েছে।

কারাগারে থাকা মায়ের অপেক্ষায় আদালত প্রাঙ্গণে একটি দেড় বছরের শিশুর এই নীরব উপস্থিতি আদালতপাড়ায় অনেকের দৃষ্টি কেড়েছে, তৈরি করেছে মানবিক প্রশ্নও।

সূত্র: বিডিনিউজ২৪

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au