বাংলাদেশ

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের ‘আত্মহত্যা’

  • 7:28 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৩১ বার
দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা। ছবিঃ সংক্ষিপ্ত

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানার নয়নীপাড়া এলাকার একটি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা, বয়স আনুমানিক ২৫ বছর। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে নিহত দুই সন্তানের নাম ও বয়স নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে হাফেজা খাতুন মালা তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে দৌড়ে আসেন। এরপর পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে হঠাৎ করেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। মুহূর্তের মধ্যে ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি দেখে স্থানীয় লোকজন দ্রুত ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘এক নারী তার দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।’

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মা ও দুই শিশুর এমন করুণ মৃত্যু স্থানীয়দের মধ্যে গভীর বেদনা ও প্রশ্নের জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au