বিশ্ব

ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার

নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা

  • 1:03 am - January 29, 2026
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হলেও সরকারকে এ বিষয়ে কোনো নিরাপত্তা–উদ্বেগের কথা জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের পেছনে কোনো স্পষ্ট বার্তা বা সংকেত আছে কি না, তা সরকারও বুঝতে পারছে না।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফেরত নেওয়া তাদের নিজস্ব সিদ্ধান্ত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এমন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, যার কারণে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন হতে পারে। তাঁর ভাষায়, “নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না।”

তিনি আরও বলেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে কূটনীতিক বা তাঁদের পরিবার–পরিজনেরা বিপদের মুখে পড়ছেন। এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনার নজিরও নেই। পররাষ্ট্র উপদেষ্টার মতে, হয়তো ভারতীয় পক্ষের নিজেদের অভ্যন্তরীণ বিবেচনা রয়েছে, অথবা কোনো বার্তা দিতে চাওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সরাসরি কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।

ভারতীয় দূতাবাস আগাম কোনো নিরাপত্তা উদ্বেগ জানায়নি বলেও স্পষ্ট করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করা হয়নি। “তাঁরা যদি তাঁদের পরিবারকে ফেরত নিতে চান, সেটি তাঁদের অধিকার। আমাদের করার মতো কিছু নেই,” বলেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে এমন কোনো অস্থিরতা বা সহিংসতার চিত্র দেখা যায়নি, যা অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় বেশি বলে মনে হয়। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে—এমন ধারণারও কোনো ভিত্তি নেই।

ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার নিয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা না আসায় বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিদেশি কূটনীতিকদের জন্য আলাদা কোনো ঝুঁকি তৈরি হয়নি।

এই শাখার আরও খবর

চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ করা সেই আহত তরুণের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুন- রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত তরুণ সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় ১৫ দিন মৃত্যুর…

বড় ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

মেলবোর্ন, ২২ জুন- চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কালোতালিকাভুক্তির পদক্ষেপের জবাবে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বিরল খনিজ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর কঠোর রপ্তানি…

শিল্পকারখানায় চাঁদা দাবির অভিযোগ, মুচলেকায় ছাড়া পেলেন এমপিপুত্র সজীব

মেলবোর্ন, ২২ জুন- নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে পরিবারের…

বিভিন্ন দেশের কারাগার থেকে ৪৯৫ বাংলাদেশিকে ফেরত আনল সরকার

মেলবোর্ন, ২২ জুন- বন্দিবিনিময় চুক্তি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত এক বছরের বেশি সময়ে ৪৯৫ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ২০২৪ সালের শুরু…

সিরিয়া ফেরত অস্ট্রেলীয় নারী কাওসার আহমদের জামিন চেয়ে আদালতে আবেদন

মেলবোর্ন, ২২ জুন- সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকায় অবস্থানকালে দাসপ্রথাসংশ্লিষ্ট অপরাধে অভিযুক্ত অস্ট্রেলীয় নাগরিক কাওসার আহমদের জামিন আবেদন নিয়ে শুনানি চলছে। ৫৪ বছর…

তারেক রহমান-আনোয়ার বৈঠক: শ্রম ও বাণিজ্য সহযোগিতা জোরদারের উদ্যোগ

মেলবোর্ন, ২২ জুন- মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ ও মালয়েশিয়ার শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au