সর্বশেষ

ক্যারিয়ার সেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা!

  • 5:26 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ফেব্রুয়ারি-নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। টানা সাত ম্যাচ জিতে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নেয় লাল-সবুজের মেয়েরা। এমন পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন ক্রিকেটাররা। ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন সোবহানা মোস্তারি। আর বোলারদের মধ্যে ২০৬ ধাপ এগিয়েছেন পেসার মারুফা আক্তার।

আইসিসি মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করা হয়েছে। সেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আক্তার। এছাড়া এগিয়েছেন নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার।

বাছাইপর্বে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানা ও দিলারা আক্তার। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এই তিনজনই উন্নতি করেছেন। এদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন মোস্তারি।

৭ ম্যাচে ২৬২ রান করে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সোবহানা। এতে ১৬ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন তিনি। তিন ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন জ্যোতি। আর ৫ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার।

বাছাইপর্বে ৮ উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার। আর তাতে আট ধাপ এগিয়ে নারী টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এই স্পিনার।

এছাড়া আয়ারল্যান্ডের আর্লিন কেলি সাত ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন। আর অরলা প্রেন্ডারগাস্ট ১০ ধাপ উন্নতি করেছেন, তার অবস্থান ৪৫ নম্বরে।

এ ছাড়া বাছাইপর্বে ব্যাটে-বলে ‍দুর্দান্ত পারফর্ম করেছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ফ্রেজার। ব্যাট হাতে ১৮৪ রানের পাশাপাশি বল হাতে ৮ উইকেট নিয়েছেন ২০ বছর বয়সি এই ক্রিকেটার। এর ফলে নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠেছেন তিনি। এছাড়া অলরাউন্ডারদের তালিকায় ৩ ধাপ উন্নতি করে যৌথভাবে ২২ নম্বরে অবস্থান করছেন ক্যাথরিন ফ্রেজার।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au