সর্বশেষ

বাংলাদেশের সাবেক অধিনায়ক পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা

  • 5:36 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ফেব্রুয়ারি-সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন সাবেক ক্রিকেটার এবং বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। উত্তপ্ত পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন সাংবাদিকরা। বিসিবির গ্রাউন্ডস কমিটির এক ব্রিফিংয়ের সময় এ ঘটনা ঘটে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সেখানে মাঠ নিয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির কয়েকটি প্রজেক্ট সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান এই বিভাগের চেয়ারম্যান পাইলট। তবে বিপত্তির শুরু হয় সংবাদ সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বের সময়।

বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে সম্প্রতি বেশকিছু বিধিনিষেধ তৈরি করেছে বিসিবি। সংস্থাটির মতে, নিরাপত্তা ইস্যুর কারণে সাংবাদিকদের জন্য প্রবেশের সময় এভাবে বেধে দেয়া হয়েছে। অনুমিতভাবেই সংবাদ সম্মেলনের শেষে এ নিয়ে প্রশ্ন আসে। সাংবাদিকদের প্রবেশে ‘নিরাপত্তা ঝুঁকি’ ঠিক কোথায়, সেটা স্পষ্টভাবে বিসিবি কর্তাদের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই এর সদুত্তর দিতে পারেননি।

এসময় এক সাংবাদিক বিষয়টি জোরালোভাবে উত্থাপন করলে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলট জানান, সাংবাদিকের প্রশ্ন করার ভঙ্গি ভালো লাগেনি তার, সে কারণে তিনি উত্তর দিতে চান না। ভিউ বাড়ানোর জন্য ওই সাংবাদিক এমন প্রশ্ন করছেন বলে জানান পাইলট।

পাইলট আরও জানান, সাংবাদিকদের স্টেডিয়ামে ঢুকতে দেয়া কিংবা না দেয়ার বিষয়টি তার সংশ্লিষ্ট বিভাগের বিষয় নয়, তাই এই বিষয়ে তিনি কিছু জানাতে পারছেন না। গ্রাউন্ডস কমিটির নতুন যে প্রজেক্টগুলোর উদ্যোগ নেয়া হয়েছে, সেগুলো সাংবাদিকরা সরেজমিনে দেখতে পারবেন কিনা, এমন প্রশ্ন এলে সেটারও কোনো সদুত্তর দিতে পারেননি সাবেক টাইগার ক্রিকেটার। শুধু তাই নয়, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানকে মাঠ সংক্রান্ত নতুন প্রজেক্টের বাজেট নিয়ে জানতে চাওয়া হলে সেই প্রশ্নও এড়িয়ে যান তিনি।

শেষমেশ ওই এক সাংবাদিকের প্রশ্ন করার ধরণকে অনুপযুক্ত মন্তব্য করে ব্রিফিংস্থল ত্যাগ করেন পাইলট এবং রাজ্জাক। তবে একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং ‘নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদেরকে শঙ্কা’ হিসেবে চিত্রায়িত করার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি সাংবাদিকরা। সে কারণে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন তারা। সাংবাদিকদের প্রতি বিসিবির এমন আচরণকে অপমানজনক বলেও মন্তব্য করেন অনেকে। এ ঘটনায় বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au