সর্বশেষ

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান

  • 5:43 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ফেব্রুয়ারি-ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলছিল গত রোববার। সেই খেলা শেষ হতে না হতেই পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ক্রিকেট বোর্ডের ঘোষণা- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান। সঙ্গে সঙ্গে ভারত-পাকিস্তানের দ্বৈরথ নিয়ে ক্রিকেট আকাশে শঙ্কার মেঘ জমে।

বিশেষ করে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে কি না, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে প্রস্তুতি। যেদিন বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল, সেই দিনেই উদীয়মানদের এশিয়া কাপে মাঠে নামবে ভারত ও পাকিস্তানের ‘এ’ দল।

এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে ভারত ও পাকিস্তানের মূল জাতীয় দলের ম্যাচটি হচ্ছেই না। তবে ব্যাংককে দুই দেশের ‘এ’ দলের ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি বা নির্দেশনাও আসেনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো-র প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের নারী দলের ম্যাচটি হবে। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নারীদের ‘এ’ স্কোয়াড জানিয়ে দেয়। এ গ্রুপে তারা ভারতের ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও নেপালকে পেয়েছে। এখন পর্যন্ত যতদূর তথ্য পাওয়া গেছে, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের প্রভাব এই ম্যাচে পড়ছে না।

তাছাড়া পিসিবির বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা এখন পর্যন্ত গুঞ্জন হিসেবে ভেসে বেড়াচ্ছে। এই ইস্যু নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য এখন পর্যন্ত বোর্ড মিটিং ডাকেনি আইসিসি।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au