সর্বশেষ

শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে কারাবো কাপে ফাইনালে আর্সেনাল

  • 2:41 pm - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ফেব্রুয়ারি-লন্ডন ডার্বিতে চেলসিকে বিদায় করে কারাবো কাপের ফাইনালে উঠে গেল আর্সেনাল। এমিরেটসে কাই হাভার্টজের যোগ করা সময়ের গোলে ১-০ ব্যবধানে জয় পায় মিকেল আর্তেতার দল।

দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে গানাররা নিশ্চিত করলো ওয়েম্বলির টিকিট।

গত মাসে স্ট্যামফোর্ড ব্রিজে ৩-২ ব্যবধানে জয়ের সুবাদে সুবিধাজনক অবস্থানে ছিল আর্সেনাল। ফিরতি লেগে ম্যাচের বড় সময়জুড়েই ছিল টানটান উত্তেজনা, সুযোগ তৈরি হলেও দুই দলই তা কাজে লাগাতে পারছিল না। শেষ পর্যন্ত যোগ করা সময়ে ডেক্লান রাইসের বাড়ানো বল ধরে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করে জয়সূচক গোলটি করেন হাভার্টজ। সাবেক ক্লাবের বিপক্ষে করা এই গোলটি অনেকটাই ২০২১ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার করা গোলের মতোই।

এই জয়ে আর্সেনালের জন্য স্মরণীয় এক মৌসুমের পথে আরেকটি বড় সাফল্য যোগ হলো। প্রিমিয়ার লিগে ছয় পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়েছে আর্তেতার দল, ইংলিশ শিরোপা জয়ের দৌড়ে যা ২০০৪ সালের পর প্রথম হওয়ার সম্ভাবনা জাগাচ্ছে। ইউরোপের মঞ্চেও দাপট দেখিয়েছে গানাররা টানা আট ম্যাচ জিতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শেষ করেছে শীর্ষে থেকে। এর পাশাপাশি এফএ কাপের চতুর্থ রাউন্ডেও জায়গা করে নিয়েছে দলটি।

আগামী ২২ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসল ইউনাইটেড। সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসলের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সিটি, দ্বিতীয় লেগটি হবে বুধবার সিটির মাঠে।

কারাবো কাপের ইতিহাসে এটি আর্সেনালের তৃতীয় শিরোপা জয়ের সুযোগ। এর আগে ১৯৮৭ ও ১৯৯৩ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল উত্তর লন্ডনের ক্লাবটি। ছয়বার রানার্সআপ হওয়া আর্সেনাল সর্বশেষ ২০১৮ সালে ফাইনালে হেরে যায় ম্যানচেস্টার।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au