সর্বশেষ

জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন সাকিব আল হাসান?

  • 4:10 am - February 05, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ ফেব্রুয়ারি-জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন সালাউদ্দিন
সম্প্রতি বিসিবি জানিয়েছে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে চায়। এমন আলোচনার মধ্যেই এবার নিজের প্রিয় শিষ্যকে নিয়ে কথা বললেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে এই কোচ জানালেন, সাকিব এমন এক ক্রিকেটার যাকে যে কেউই দলে চাইবে।

সাকিবকে জাতীয় দলে ফেরানো কিংবা টিম ম্যানেজমেন্টের ভাবনা নিয়ে শুরুতে সালাউদ্দিন বলেন, ‘এ ব্যাপারে মন্তব্য করা আমার জন্য খুব কঠিন। যদি কেউ বলে আমি সাকিবকে চাই না তাহলে মনে হয় আমরা বোকার রাজ্যে বাস করছি। সাকিবের মতো খেলোয়াড়… সবচেয়ে বড় কথা দলে ব্যালেন্স চলে আসে। একটা ব্যাটার একটা বোলার দুইদিকেই পাবেন। সাকিবও যদি ফিট থাকে… যে কেউ চাইবে, প্রশ্ন করার মতো বিষয় না।’

নতুন শুরু হতে যাওয়া অদম্য টুর্নামেন্টে থাকবে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। এ প্রসঙ্গে সালাউদ্দিন জানান, ‘এটা আগে অনেক দেশই এপ্লাই করেছে। আমরাও করে দেখতে চাই। অনেক সময় ভালো হতে পারে। ১২ জন খেলবে। খুব একটা খারাপ নিয়ম মনে হয় না। কাজ সবার জন্য বেড়ে যাচ্ছে। দিনশেষে ক্যাপ্টেন ডিসাইড করবে। কোচেরা আমরা তো বাইরে বসে থাকব। খেলা শুরু হয়ে গেলে আমাদের তেমন কিছু করার থাকে না।’

স্কোয়াড সাজানোর ব্যাখ্যা দিয়ে সালাউদ্দিন জানান, ‘যেহেতু বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিলাম, অনেক দিন একসাথে ছিলাম। তাই সেভাবেই দল রাখা হয়েছে। এখানে দ্বিতীয় অপশন চিন্তা করার সুযোগ নেই। পারফরম্যান্স আসবে কি না পরের ব্যাপার, ছেলেরা যেন সেরাটা দেয়। একটু হলেও যেন এখান থেকে কিছু শিখতে পারে।’

তিন দলের এই টুর্নামেন্ট অবশ্যই কঠিন পরীক্ষা হবে, ‘দিনশেষে যখন আপনি মাঠে নামবেন সবাই তার সেরাটা দেওয়ার চেষ্টা করে। এখানে টপ ৪৫ খেলোয়াড় খেলছে। হেলদি কম্পিটিশন হবে, আগে খেলেছে ওরাও আছে তরুণরাও আছে। প্রতিদিন একেকটা সুযোগ। সিরিয়াসলি নিলে এটা বড় সুযোগ তার জন্য, সিরিয়াসলি না নিলে ডাউনফলও হতে পারে। সবাই সেরাটা দিবে আশা করি।’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au